সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সারাদেশ

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

Admin ১৫ April ২০২৬ · Wednesday · ০৪:১০ পূর্বাহ্ণ
কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মোঃ সাইফুর রহমান স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম:

কুড়িগ্রামে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে  একুশে টেলিভিশন প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

আলোচনা সভা, কেক কাঁটা, বৃক্ষ রোপণ, র্্যালীর মাধ্যমে মনোরম পরিবেশে  কুড়িগ্রাম প্রেসক্লাব হল রুমে মঙ্গলবার দুপুরে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়।

এসময় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও অ্যাডভোকেট আহসান হাবিব নীলুর সভাপতিত্বে  উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ,কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসাইন কায়কোবাদ,জেলা বিএনপির যুগ্ন আহবায়ক হাসিবুর রহমান হাসিব, 
কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বজলুর রশিদ, কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার ফজলে রাব্বি,কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার,  কুড়িগ্রাম সদর থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম,কুড়িগ্রাম জেলা জামায়াতের ইসলামীর সহকারী সেক্রেটারি শাহজালাল সবুজ, এনসিপি জেলা আহবায়ক মুকুল মিয়া, সদস্য সচিব মাসুম মিয়া,জেলা সাংস্কৃতিক সংগঠক দুলাল বোস,সাতকুঁড়ি রায় নীলু,সাংবাদিক ইউনুস আলী, ফজলে এলাহি স্বপন,রেজাউল করিম রেজা, শাহিন আহমেদ, বাদশাহ সৈকত, তুহিন, গোলাম মওলা সিরাজ, 
কুড়িগ্রাম জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ,জেলা বিএনপির সদস্য আলতাফ হোসেন, হেলাল উদ্দিন, জেলা প্রাথমিক সহকারী শিক্ষিক সমাজের সদস্য সচিব ইমারুল হক টুটুল,ছাএদলের সোহেল রানাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মী। 
এসময় কুড়িগ্রাম ১ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ একুশে টেলিভিশনের বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশের ভুয়সী প্রশংসা করেন।
কুড়িগ্রাম জেলা প্রশাসক সোহেল হোসাইন কায়কোবাদ বলেন একুশে টেলিভিশন কুড়িগ্রামের মানুষের সুখে-দুখে পাশে ছিল, সামনে আরো অগ্রণী ভুমিকা পালন করবে।
কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট বজলুর রশিদ বলেন কুড়িগ্রামের উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা একুশে টেলিভিশন নিয়মিত তুলে ধরে আমাদের সাথে আছে।
এছাড়া কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার ফজলে রাব্বি জানান একুশে টেলিভিশন মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি ও কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক খ.ম আতাউর রহমান বিপ্লব।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ