বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

সুন্দরবনে ঝড়ের কবলে পড়ে ভারতে ঢুকে পড়া ৪ মৌয়াল উদ্ধার

Admin ১৫ April ২০২৬ · Wednesday · ০৪:০৯ পূর্বাহ্ণ
সুন্দরবনে ঝড়ের কবলে পড়ে ভারতে ঢুকে পড়া ৪ মৌয়াল উদ্ধার
দুই ঘটনায় বন বিভাগের তৎপরতা, এখনও নিখোঁজ ১
দুই ঘটনায় বন বিভাগের তৎপরতা, এখনও নিখোঁজ ১

মো: আল-মাহফুজ শাওন : খুলনা

সুন্দরবনে মধু সংগ্রহে গিয়ে ঝড়ের কবলে পড়ে দিক হারিয়ে ভারতে ঢুকে পড়া পাঁচ মৌয়ালের মধ্যে চারজনকে উদ্ধার করেছে বন বিভাগ। একই সঙ্গে পৃথক নৌকাডুবির ঘটনায় নিখোঁজ চারজনের মধ্যে তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. মশিউর রহমান এ তথ্য জানান।

উদ্ধার হওয়া মৌয়ালরা হলেন—শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের পশ্চিম বিড়ালাক্ষী গ্রামের রাশিদুল ইসলাম (৩৬) ও তৈবুর রহমান (২৩), বুড়িগোয়ালিনী ইউনিয়নের শুকুর আলী সরদার (৩৭) এবং কাশিমাড়ী ইউনিয়নের গোদাড়া গ্রামের আব্দুল লতিফ মোল্লা (৬৪)।

উদ্ধারকৃতদের ভাষ্য, তারা বুড়িগোয়ালিনী স্টেশন থেকে অনুমতি নিয়ে সুন্দরবনে মধু আহরণে যান। দাড়গাং এলাকা থেকে কাচিকাটার পথে হঠাৎ কালবৈশাখী ঝড়ে তাদের ট্রলারটি দিক হারিয়ে রায়মঙ্গল নদীর পশ্চিম পাড়ে ভেসে যায়, যা ভারতের অংশ। পরদিন তারা ফিরে আসার চেষ্টা করলে একজনসহ নৌযানটি ভারতীয় বন বিভাগের হাতে আটক হয় এবং বাকি চারজন বনাঞ্চলে বিচ্ছিন্ন হয়ে পড়েন।

পরে টানা দুই দিন বনের ভেতরে পায়ে হেঁটে আবার একত্রিত হয়ে দেশে ফেরার চেষ্টা করেন তারা। তবে টহলের কারণে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত একটি অস্থায়ী ভেলা তৈরি করে রাতের আঁধারে নদী পাড়ি দিয়ে বাংলাদেশের অংশে ফিরতে সক্ষম হন। তিন দিন না খেয়ে থাকায় তারা মারাত্মক দুর্বল হয়ে পড়েন। পরে বন বিভাগের টহল দল তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা ও খাদ্যের ব্যবস্থা করে।

এদিকে, তাদের সঙ্গে থাকা শওকাত আলী গাজী এখনও ভারতীয় বন বিভাগের হেফাজতে রয়েছেন বলে দাবি করেছেন উদ্ধারকৃতরা। তাকে দ্রুত ফেরত আনার দাবি জানানো হয়েছে।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, গত ১ এপ্রিল পাঁচজন পাস নিয়ে মধু সংগ্রহে যান এবং ৮ এপ্রিল ঝড়ে পথ হারিয়ে সীমান্ত অতিক্রম করেন। খবর পেয়ে বন বিভাগ অভিযান চালিয়ে চারজনকে উদ্ধার করে। পরে তাদের চিকিৎসা দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, গত ৮ এপ্রিল সুন্দরবনের কাচিকাটা এলাকায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ চারজনের মধ্যে তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা হলেন—ওলিউর রহমান, মিকাইল হোসেন ও ইকরামুল কবির। তবে আকবর হোসেন নামে একজন এখনও নিখোঁজ রয়েছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ