বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কিশোরগঞ্জে বিকেএসপি বাছাই পরীক্ষা সম্পন্ন: কম উপস্থিতি, সচেতনতা বাড়ানোর আহ্বান

Admin ১৪ April ২০২৬ · Tuesday · ০৩:০২ অপরাহ্ণ
কিশোরগঞ্জে বিকেএসপি বাছাই পরীক্ষা সম্পন্ন: কম উপস্থিতি, সচেতনতা বাড়ানোর আহ্বান
কিশোরগঞ্জে বিকেএসপি বাছাই পরীক্ষা সম্পন্ন: কম উপস্থিতি, সচেতনতা বাড়ানোর আহ্বান

জসিম উদ্দিন,বাজিতপুর (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জ নতুন স্টেডিয়ামে গত ১১ এপ্রিল ২০২৬ তারিখে Bangladesh Krira Shikkha Protishtan (বিকেএসপি)-এর ছাত্র-ছাত্রী ভর্তি বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৮ সদস্যের একটি টিম এই কার্যক্রম পরিচালনা করে, যার নেতৃত্ব দেন জাতীয় অ্যাথলেটিক্স কোচ রুবি আক্তার।
বাছাই পরীক্ষায় দেশের বিভিন্ন জাতীয় খেলার প্রায় সব ইভেন্টে অংশগ্রহণের সুযোগ রাখা হয়। সংশ্লিষ্টরা জানান, পুরো প্রক্রিয়াটি নিরপেক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হয়েছে।
টিম লিডার রুবি আক্তার জানান, এটি প্রাথমিক ধাপ, যেখানে নির্বাচিত শিক্ষার্থীদের জন্য এক মাসের প্রশিক্ষণ কর্মসূচি রাখা হবে। পরবর্তী ধাপে তাদের চূড়ান্ত মূল্যায়ন করা হবে।
তবে সরেজমিনে দেখা গেছে, পরীক্ষার্থীর সংখ্যা ছিল তুলনামূলকভাবে কম। এ বিষয়ে সংশ্লিষ্ট কোচরা মনে করেন, অনেক অভিভাবক ও শিক্ষার্থী এখনো জানেন না যে বিকেএসপিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি করা হয়।
জাতীয় ক্রীড়া সংশ্লিষ্টরা মন্তব্য করেন, এ ধরনের কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি। কাবাডি কোচ শামীম বলেন, “বিশেষ করে অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে, যাতে প্রতিভাবান শিক্ষার্থীরা সুযোগ থেকে বঞ্চিত না হয়।”
সংশ্লিষ্টরা আশা করছেন, ভবিষ্যতে আরও বেশি সংখ্যক শিক্ষার্থী এই বাছাই পরীক্ষায় অংশ নেবে এবং দেশ পাবে নতুন প্রতিভাবান খেলোয়াড়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্য...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৭ অপরাহ্ণ