বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

যশোরে চাকা ফেটে আলুভর্তি ট্রাক উল্টে রণক্ষেত্র মহাসড়ক: চালক-হেলপার আহত

Admin ১৪ April ২০২৬ · Tuesday · ১১:৫৫ পূর্বাহ্ণ
যশোরে চাকা ফেটে আলুভর্তি ট্রাক উল্টে রণক্ষেত্র মহাসড়ক: চালক-হেলপার আহত
যশোরে চাকা ফেটে আলুভর্তি ট্রাক উল্টে রণক্ষেত্র মহাসড়ক: চালক-হেলপার আহত

মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টার: যশোর-মাগুরা মহাসড়কের বাহাদুরপুর স্কুল মোড় এলাকায় একটি চলন্ত ট্রাকের চাকা বিস্ফোরণ ঘটে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে ২০ টন আলুসহ ট্রাকটি উল্টে যাওয়ায় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ট্রাকের চালক ও হেলপার আহত হয়েছেন।

দুর্ঘটনাকবলিত ট্রাকটির (ঢাকা মেট্রো-ট-১২.৪৭০৫) হেল্পার জানান, সোমবার রাতে জয়পুরহাট থেকে ২০ টন আলু নিয়ে তারা যশোরের মনিরামপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। মঙ্গলবার ভোরে তারা যশোর সদর উপজেলার বাহাদুরপুর স্কুল মোড় এলাকায় পৌঁছালে আকস্মিক বিপত্তি ঘটে। ট্রাকটির বাম পাশের পেছনের দুটি চাকা বিকট শব্দে ফেটে (ব্লাস্ট) যায়। চাকা ফেটে যাওয়ার সাথে সাথে চালক স্টিয়ারিংয়ের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং ভারি পণ্যসহ ট্রাকটি মহাসড়কের মাঝখানে আড়াআড়িভাবে উল্টে যায়।

দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেলপার শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে এসে তাদের উদ্ধার করেন এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। আশকাজনক কিছু না হলেও ট্রাকের সামনের অংশ ও পণ্যের বেশ ক্ষতি হয়েছে বলে জানা গেছে।ব্যস্ততম যশোর-মাগুরা মহাসড়কের মাঝখানে ট্রাকটি উল্টে থাকায় রাস্তার দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে। এতে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যার ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চালকরা।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হাইওয়ে পুলিশ ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারা রেকার দিয়ে ট্রাকটি সড়ক থেকে অপসারণের কাজ শুরু করেন। দীর্ঘ প্রচেষ্টার পর যান চলাচল ধীরগতিতে শুরু হলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করতে কয়েক ঘণ্টা সময় লাগে।পুলিশ জানায়, প্রাথমিকভাবে চাকা বিস্ফোরণকেই দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। পণ্যবাহী ট্রাকটি দ্রুত সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করাই এখন আমাদের প্রধান লক্ষ্য।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ