বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়

দেশবাসীকে গণতন্ত্রী পার্টির বাংলা নববর্ষের শুভেচ্ছা

Admin ১৪ April ২০২৬ · Tuesday · ১২:৩৩ পূর্বাহ্ণ
দেশবাসীকে গণতন্ত্রী পার্টির বাংলা নববর্ষের শুভেচ্ছা
দেশবাসীকে গণতন্ত্রী পার্টির বাংলা নববর্ষের শুভেচ্ছা

বাংলা নববর্ষ-১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে গণতন্ত্রী পার্টি।গণতন্ত্রী পার্টি কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী, ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা.শহিদুল্লাহ সিকদার এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন  এক  যৌথ শুভেচ্ছা বার্তায় দলটির নেতৃবৃন্দ বলেন," বন্ধু হও,শত্রু হও, যেখানে যে কেহ রও,ক্ষমা করো আজিকার মতো পুরাতন বর্ষের  সাথে পুরাতন অপরাধ যত"।বাংলা নববর্ষ বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, ঐতিহ্য ও সংস্কৃতির এক অনন্য প্রতীক। নতুন বছরের সূচনায় তারা আশা প্রকাশ করেন—দেশে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা আরও বেগবান হবে।

বার্তায় আরও উল্লেখ করা হয়, গণতন্ত্র, ন্যায়বিচার,মানবাধিকার ও সাম্যের ভিত্তিতে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় গণতন্ত্রী পার্টি প্রতিশ্রুতিবদ্ধ। বাংলা নববর্ষের এই মাহেন্দ্রক্ষণে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দেশের অগ্রগতির পথে এগিয়ে যাওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি—এই প্রত্যাশা ব্যক্ত করে গণতন্ত্রী পার্টি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ