শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটিকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন

Admin ১৪ April ২০২৬ · Tuesday · ১২:২০ পূর্বাহ্ণ
জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটিকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন
জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটিকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন

রাসেল আহমদ স্টাফ রিপোর্টার

সুনামগন্জের জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নব-গঠিত আহ্বায়ক কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বিবৃতি দিয়েছেন জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজী হারুন রশীদ, সদস্য সচিব নাসিম আহমেদ রুয়েল, মোঃ জয়নুর আহমেদ, মোঃ মিজানুর রহমান মিজান, মোঃ বুরহান উদ্দিন, সৈয়দ আওলাদ আলী,মোঃ আশরাফুল হক, মোঃ হারুন মিয়া, আলমগীর, মোঃ নেওয়াজ মিয়া, হেলিম উদ্দিন, মল্লিক আবিদ আহম, রুসেল আহমদ, সাইফুল ইসলাম জাবেদ,  জুনেদ আহমেদ,মোঃ আব্দুল মানিক, মাছুম আহমদ, মোঃ শিপু খান,ফারুক আহমদ জিতু, জবেল মিয়া,মোঃ হাবিবুর রহমান, মোঃসুহেল মিয়া, লুৎফুর রহমান শিপু,কয়েছ আহমদ, মোঃ মহিবুর রহমান,নূর আলম, হাবিবুর রহমান শেবলু,মোঃ আতিকুর রহমান লিটন, রুহেল আহম, শামিম আহমেদ সহ নেতৃবৃন্দ।
বিবৃতিতে জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্য সচিব সহ নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে সত্য ও ন্যায়ের পক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নতুন এই কমিটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিক ফোরাম এর কার্যক্রম সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য সুদৃঢ়করণ এবং সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরতে সহায়ক হবে। নেতৃবৃন্দ আহ্বায়ক কমিটির সকল সদস্যের সার্বিক সফলতা কামনা করেন এবং ভবিষ্যতে গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, বিগত ১১ এপ্রিল শনিবার বিকালে জগন্নাথপুর পৌর শহরস্থ মাদিহা প্লাজায় জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর সহ-সভাপতি হুমায়ূন কবীর ফরীদির সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক ইকবাল হোসেন এর পরিচালনায় জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর কার্যকরী কমিটির সদস্য রিয়াজ রহমান, কোষাধ্যক্ষ হিফজুর রহমান তালুকদার জিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আল-আমীন, নির্বাহী সদস্য মুকিম উদ্দিন, দোলন মিয়া, মিজানুর রহমান মিজান, জামাল হোসাইন ও মঈনউদ্দীন প্রমূখ। বিগত কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় এই সভায় উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে পাঁচ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
আহবায়ক কমিটির সদস্যরা হলেন, দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি হুমায়ূন কবীর ফরীদি, দৈনিক ভোরের কাগজ পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি রিয়াজ রহমান, দৈনিক সিলেট বানী পত্রিকার বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান তালুকদার জিয়া, দৈনিক খোলা কাগজ পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি মোঃ আল আমীন ও দৈনিক বিজয়ের কন্ঠ পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি ইকবাল হোসাইন।
সভায় ২০২৬ সালের জুন মাসের মধ্যে জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন এর লক্ষে সকলকে এক যোগে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ