বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কুবিতে ৭০টি আসন ফাঁকা, গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত

Admin ১৩ April ২০২৬ · Monday · ১২:১১ অপরাহ্ণ
কুবিতে ৭০টি আসন ফাঁকা, গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত
কুবিতে ৭০টি আসন ফাঁকা, গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত

বাবলু দেব,কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে তিনটি ইউনিটে প্রায় ৭০টি আসন ফাঁকা রয়েছে। এসব ফাঁকা আসনে ভর্তি সম্পন্ন করতে গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে ভর্তি পরীক্ষা কমিটি।

সোমবার (১৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

জানা যায়, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ২০টি আসন ফাঁকা রয়েছে। কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ৩২টি এবং ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ১৭টি আসন ফাঁকা রয়েছে।

তিন ইউনিটের সংশ্লিষ্ট প্রধানদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভর্তি বাতিল সাপেক্ষে ফাঁকা আসনের সংখ্যা আরও বাড়তে পারে।

অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, 'এখন কিছু আসন ফাঁকা রয়েছে সামনে যদি কেউ ভর্তি বালিত করে তাহলে আরও কিছু আসন ফাঁকা হতে পারে। কতটি আসন ফাঁকা হচ্ছে সেটার সামারি করে ১৯ ও ২০ তারিখ সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।'

উল্লেখ্য, গত ৯ এপ্রিল চতুর্থ মেধাতালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শেষ হয় এবং ১২ এপ্রিল থেকে ক্লাস শুরু হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ