বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

২০২৪ সালে ৫ আগস্টে সাভার মডেল থানা থেকে লুট হওয়া অস্ত্র খাল থেকে উদ্ধার

Admin ১৩ April ২০২৬ · Monday · ০৪:২৬ পূর্বাহ্ণ
২০২৪ সালে ৫ আগস্টে  সাভার মডেল থানা থেকে লুট হওয়া অস্ত্র খাল থেকে উদ্ধার
২০২৪ সালে ৫ আগস্টে সাভার মডেল থানা থেকে লুট হওয়া অস্ত্র খাল থেকে উদ্ধার

(ঢাকা জেলা প্রতিনিধি -নারয়ন সরকার সবুজ)

সালের ৫ আগস্টে ঢাকার সাভার মডেল থানা থেকে লুট হওয়া অস্ত্র উপজেলার গেন্ডা এলাকার একটি খাল থেকে উদ্ধার করেছে পুলিশ।

সাভার মডেল থানার তদন্ত (ওসি) নূর মোহাম্মদ গণমাধ্যমকে জানান, গত ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সাভার মডেল থানা থেকে যেসব অস্ত্র লুট হয়েছিল, উদ্ধার হওয়া এই বন্দুকটি সেগুলোরই একটি।

গতকাল শনিবার (১২ এপ্রিল ২০২৬ইং) বিকেলে সাভার উপজেলার গেন্ডা এলাকায় পরিত্যক্ত অবস্থায় খাল থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সাভার মডেল থানা ও আশুলিয়া থানা থেকে লুট হওয়া আরও বেশ কিছু অস্ত্র এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এদিকে স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে, অস্ত্র লুটের সময় আশুলিয়া এলাকার কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব সরাসরি নেতৃত্ব দিয়েছেন। তাদের বিরুদ্ধে ভুয়া মামলার মাধ্যমে হয়রানি ও অর্থ আদায়ের অভিযোগও উঠেছে। তাদের মধ্যে আশুলিয়ার রাজু গ্রুপের রাজু আহমেদ, তার ডানহাত পালিত সন্ত্রাসী সায়েব আলী জলিল ও রবিউল একাধিক অস্ত্র মামলার আসামি, একাধিক ভুয়া মামলার বাদী। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ