বুধবার, ২৭ মে ২০২৬
সারাদেশ

ময়মনসিংহ সিটি কর্পোরেশনে উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ

Admin ১৩ April ২০২৬ · Monday · ০২:১৩ পূর্বাহ্ণ
ময়মনসিংহ সিটি কর্পোরেশনে উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ
ময়মনসিংহ সিটি কর্পোরেশনে উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ

মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের একাধিক উন্নয়ন প্রকল্পে অনিয়ম, আর্থিক অসঙ্গতি ও স্বচ্ছতার ঘাটতির অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে, এসব অভিযোগের কেন্দ্রে রয়েছেন সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী (সিভিল) মোঃ আজহারুল হক।

সূত্র ও স্থানীয়দের অভিযোগ, শহরের শাহাবুদ্দিন অডিটোরিয়ামের সংস্কার ও উন্নয়ন কাজে প্রায় ৮০ লাখ টাকার বেশি ব্যয় ধরা হলেও বাস্তবে কাজের অগ্রগতি ও গুণগত মান নিয়ে প্রশ্ন রয়েছে, বরাদ্দ ও বাস্তব কাজের মধ্যে বড় ধরনের অসঙ্গতি রয়েছে বলে দাবি করা হচ্ছে,
অন্যদিকে শম্ভুগঞ্জ এলাকার একটি বাজারে প্রায় ৮৬ লাখ টাকার একটি স্থাপনা নির্মাণ প্রকল্প নিয়েও অনিয়মের অভিযোগ উঠেছে, স্থানীয়দের দাবি, ওই প্রকল্পটি পেতে ঠিকাদারের কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা ঘুষ দাবি করা হয়েছে বলে এলাকায় ব্যাপক আলোচনা রয়েছে।

এরই মধ্যে নতুন করে আরও গুরুতর অভিযোগ সামনে এসেছে, অভিযোগ অনুযায়ী, অধিকাংশ উন্নয়ন প্রকল্পেই অতিরিক্ত বিল উত্তোলন, নিম্নমানের নির্মাণকাজ এবং কাজ সম্পন্ন না করেই অর্থ উত্তোলনের মতো অনিয়ম ঘটছে বলে দাবি স্থানীয়দের, সাবেক এক পলাতক ঠিকাদার লিটনের সঙ্গে যোগসাজশ করে একাধিক প্রকল্পে কাজ না করেই কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগও উঠেছে,
এ ধরনের অভিযোগ নতুন নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা, দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন ও উন্নয়ন প্রকল্প ঘিরে অতীতেও একই ধরনের অনিয়মের নজির রয়েছে, যেখানে কাজ শেষ না করেই বিল উত্তোলন, ঠিকাদার-প্রকৌশলীর যোগসাজশ এবং ঘুষ লেনদেনের অভিযোগে তদন্ত ও মামলার ঘটনা ঘটেছে।

এদিকে শম্ভুগঞ্জের আলোচিত প্রকল্পে অনিয়মের খবর পেয়ে সিটি প্রশাসক সরেজমিনে উপস্থিত হয়ে কাজটি বন্ধ করে দেন, প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা, তাদের মতে, দ্রুত ব্যবস্থা নেওয়ার ফলে বড় ধরনের আর্থিক ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম রোধে এটি ইতিবাচক বার্তা দেবে।

সচেতন মহলের মতে, দীর্ঘদিন ধরে একই ধরনের অভিযোগ উঠলেও কার্যকর তদন্ত ও জবাবদিহিতার অভাবে অনিয়মের পুনরাবৃত্তি ঘটছে, তারা বলছেন, উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করতে শক্তিশালী নজরদারি ব্যবস্থা গড়ে তোলা জরুরি।

এ বিষয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে, সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত না হলে উন্নয়নের প্রকৃত সুফল থেকে বঞ্চিত হবে সাধারণ মানুষ এমন আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা, তবে উত্থাপিত এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়দের দাবি, উত্থাপিত সব অভিযোগ দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হোক, পাশাপাশি দোষ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন তারা।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী

হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী

৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার আশ্বাস!  সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর (...

২৭ May ২০২৬ · Wednesday · ০৩:৩১ অপরাহ্ণ
দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন ; নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রতিশ্রুতি

দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন ; নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রতিশ্রুতি

আবু হানিফ, স্টাফ রিপোর্টের পাকুন্দিয়া , কিশোরগঞ্জঃটানা বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্য...

২৭ May ২০২৬ · Wednesday · ০৩:২৭ অপরাহ্ণ
মিঠামইনে ঘোড়াউত্রা নদীতে মাছ ধরতে গিয়ে অজ্ঞাতনামা মুখোশধারী ব্যাক্তিদের হাতে নিহত-১;  আহত -১

মিঠামইনে ঘোড়াউত্রা নদীতে মাছ ধরতে গিয়ে অজ্ঞাতনামা মুখোশধারী ব্যাক্তিদের হাতে নিহত-১; আহত -১

 বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: মিঠামইন উপজেলার গোপদিঘী ইউনিয়নের মুশুরিয়ার নিকট...

২৭ May ২০২৬ · Wednesday · ০৩:২৪ অপরাহ্ণ