বুধবার, ২৭ মে ২০২৬
সারাদেশ

ময়মনসিংহে উপপরিচালক হারুনের পদোন্নতি নিয়ে অভিযোগ তদন্তের দাবি

Admin ১৩ April ২০২৬ · Monday · ০২:১১ পূর্বাহ্ণ
ময়মনসিংহে উপপরিচালক হারুনের পদোন্নতি নিয়ে অভিযোগ তদন্তের দাবি
ময়মনসিংহে উপপরিচালক হারুনের পদোন্নতি নিয়ে অভিযোগ তদন্তের দাবি

মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহে যুব উন্নয়ন অধিদপ্তরের এক উপপরিচালকের পদোন্নতি নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে, এ বিষয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর এবং দুদক চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দায়ের করে তদন্তসাপেক্ষে পদোন্নতি বাতিল ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে, ১২ এপ্রিল দুটি অভিযোগ জমা হয়।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, যুব উন্নয়ন অধিদপ্তর, ময়মনসিংহে কর্মরত উপপরিচালক হারুন অর রশিদ ২০২১ সালে অবৈধভাবে পদোন্নতি লাভ করেন, অভিযোগ অনুযায়ী আওয়ামী শাসন আমলে তিনি মন্ত্রণালয়ের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে নিয়োগ বিধিমালা উপেক্ষা করে এ পদোন্নতি গ্রহণ করেন।

নিয়োগ বিধিমালা-২০১২ অনুযায়ী, উপপরিচালক পদে পদোন্নতির জন্য সহকারী পরিচালক হিসেবে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক, কিন্তু অভিযোগে বলা হয়, হারুন অর রশিদ ১৮ এপ্রিল ২০১৪ তারিখে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন এবং ১৭ জানুয়ারি ২০২১ তারিখে পদোন্নতি পাওয়ার সময় তার চাকরির অভিজ্ঞতা ৭ বছরেরও কম ছিল, এছাড়া ২০১৮ সালের জ্যেষ্ঠতা তালিকায় তার অবস্থান ছিল ১৪০ নম্বরে, কিন্তু পদোন্নতির তালিকায় তাকে ৬০ নম্বরে উন্নীত করা হয়, যা জ্যেষ্ঠতা নীতিমালার লঙ্ঘন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, মিথ্যা তথ্য প্রদান ও আর্থিক লেনদেনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রভাবিত করে তিনি এই পদোন্নতি নিশ্চিত করেন, এতে করে জ্যেষ্ঠ ও যোগ্য কর্মকর্তারা বঞ্চিত হয়েছেন।

এ প্রেক্ষিতে অভিযোগকারী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তিনটি দাবি জানিয়েছেন—
১) অবৈধ পদোন্নতি বাতিল,
২) পদোন্নতির মাধ্যমে প্রাপ্ত আর্থিক সুবিধা আদায় করে সরকারি কোষাগারে জমা,
৩) সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ।

এ বিষয়ে সংশ্লিষ্ট উপপরিচালক হারুন অর রশিদের বক্তব্য পাওয়া যায়নি, তবে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হলে প্রকৃত তথ্য উদঘাটিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন,
ময়মনসিংহের ডিডি হারুন উর রশিদ জানিয়েছেন সব ঘটনা বলবে সচিব স্যার, তিনি সবই জানেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী

হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী

৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার আশ্বাস!  সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর (...

২৭ May ২০২৬ · Wednesday · ০৩:৩১ অপরাহ্ণ
দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন ; নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রতিশ্রুতি

দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন ; নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রতিশ্রুতি

আবু হানিফ, স্টাফ রিপোর্টের পাকুন্দিয়া , কিশোরগঞ্জঃটানা বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্য...

২৭ May ২০২৬ · Wednesday · ০৩:২৭ অপরাহ্ণ
মিঠামইনে ঘোড়াউত্রা নদীতে মাছ ধরতে গিয়ে অজ্ঞাতনামা মুখোশধারী ব্যাক্তিদের হাতে নিহত-১;  আহত -১

মিঠামইনে ঘোড়াউত্রা নদীতে মাছ ধরতে গিয়ে অজ্ঞাতনামা মুখোশধারী ব্যাক্তিদের হাতে নিহত-১; আহত -১

 বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: মিঠামইন উপজেলার গোপদিঘী ইউনিয়নের মুশুরিয়ার নিকট...

২৭ May ২০২৬ · Wednesday · ০৩:২৪ অপরাহ্ণ