বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

খুমেক উপাচার্য হলেন অধ্যাপক ডা. রফিকুস সালেহীন

Admin ১৩ April ২০২৬ · Monday · ০২:০৫ পূর্বাহ্ণ
খুমেক উপাচার্য হলেন অধ্যাপক ডা. রফিকুস সালেহীন
রাষ্ট্রপতির প্রজ্ঞাপনে ৪ বছরের জন্য নিয়োগ; অভিজ্ঞ ল্যাপারোস্কোপিক সার্জন
রাষ্ট্রপতির প্রজ্ঞাপনে ৪ বছরের জন্য নিয়োগ; অভিজ্ঞ ল্যাপারোস্কোপিক সার্জন

মো: আল-মাহফুজ শাওন : খুলনা

ঢাকা ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. রফিকুস সালেহীন খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি তাকে আগামী চার বছরের জন্য এ পদে নিয়োগ দেন।

রবিবার রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

অধ্যাপক ডা. রফিকুস সালেহীন বাংলাদেশের একজন অভিজ্ঞ জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জন। প্রায় ৩০ বছরের কর্মজীবনে তিনি সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ