বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ফুলতলায় থাই গ্লাস লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

Admin ১৩ April ২০২৬ · Monday · ০২:০২ পূর্বাহ্ণ
ফুলতলায় থাই গ্লাস লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
ছাদ থেকে পড়ে নিহত ইসমাইল; রেখে গেলেন ৬ বছরের শিশু সন্তান
ছাদ থেকে পড়ে নিহত ইসমাইল; রেখে গেলেন ৬ বছরের শিশু সন্তান

মো: আল-মাহফুজ শাওন

খুলনার ফুলতলায় বাসাবাড়িতে থাই গ্লাস লাগানোর কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে ইসমাইল হোসেন (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১২ এপ্রিল) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে ফুলতলা বাজারের মিছরী দেওয়ান শাহ রোডের একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসমাইল যশোর সদরের মো. ইব্রাহীম মোল্যার ছেলে এবং পুলিশের সাব-ইন্সপেক্টর আলামিনের ছোট ভাই। তিনি এক সন্তানের জনক; তার ৬ বছর বয়সী একটি ছেলে রয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, যুবদল নেতা মাসুদ রানার বোনের বাড়িতে সকালে থাই গ্লাস লাগানোর কাজ করতে যান ইসমাইল। দুপুরের দিকে অন্য কর্মচারীরা নাস্তা করতে নিচে নেমে গেলে তিনি একা কাজ করছিলেন। কিছুক্ষণ পর সহকর্মীরা ফিরে এসে তাকে না পেয়ে দোতলার বারান্দায় খোঁজ নিতে গেলে দেখতে পান, পাশ দিয়ে টানা বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি নিচে একটি টিনের চালের ওপর পড়ে গেছেন।

এতে তার মাথার ডান পাশে গুরুতর আঘাত লাগে এবং রক্তক্ষরণ হয়। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ