সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সারাদেশ

ইটনায় কলেজের পুকুর দখলের অভিযোগ: সম্পৃক্ততা অস্বীকার বিএনপি সভাপতির

Admin ১২ April ২০২৬ · Sunday · ০২:১৫ অপরাহ্ণ
ইটনায় কলেজের পুকুর দখলের অভিযোগ: সম্পৃক্ততা অস্বীকার বিএনপি সভাপতির
ইটনায় কলেজের পুকুর দখলের অভিযোগ: সম্পৃক্ততা অস্বীকার বিএনপি সভাপতির

জামাল উদ্দিন , স্টাফ রিপোর্টার

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় ইটনা সরকারি কলেজের পুকুর ও জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। অভিযোগের তীর উপজেলা বিএনপি সভাপতি এসএম কামাল হোসেন ও তাঁর ভাতিজাদের দিকে উঠলেও তিনি সংবাদ সম্মেলনে এসব অভিযোগ অস্বীকার করেছেন।


রবিবার (১২ এপ্রিল) দুপুরে জেলা শহরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে কামাল হোসেন তাঁর অবস্থান স্পষ্ট করেন।


স্থানীয়দের অভিযোগ, কলেজের প্রায় এক একর জমি ও পুকুর জোরপূর্বক দখল করে সেখানে সাইনবোর্ড স্থাপন, পুকুরে বেষ্টনী নির্মাণ এবং স্থাপনা তৈরির জন্য পিলার বসানো হয়েছে। এ কাজে কামাল হোসেনের ভাতিজারা সরাসরি জড়িত এবং তাঁর নেপথ্য ভূমিকা রয়েছে বলেও দাবি করা হচ্ছে।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কামাল হোসেন বলেন, তিনি বা তাঁর দলের কোনো নেতাকর্মী কলেজের জমি বা পুকুর দখলের সঙ্গে জড়িত নন। তিনি দাবি করেন, একটি স্বার্থান্বেষী মহল তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ঘটনায় জড়ানোর চেষ্টা করছে।


তিনি আরও বলেন, কলেজের কোনো ক্ষতি হোক, তা আমি চাই না। কলেজের এক ইঞ্চি জায়গাও যেন বেআইনিভাবে কেউ দখল করতে না পারে, সে বিষয়ে আমি সচেষ্ট।


তবে স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে তাঁর পরিবারের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে এবং সেই সূত্র ধরেই এ দখল কার্যক্রম পরিচালিত হয়েছে।


জানা গেছে, কামাল হোসেনের বড় ভাইয়ের সঙ্গে কলেজের জমি নিয়ে পূর্ব বিরোধ ছিল। সম্প্রতি তাঁর ভাতিজারা ওই বিরোধপূর্ণ জমির একটি অংশ দখলে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।


এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন।


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইটনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক শ্যামল মিল্কী, ইটনা সদর ইউনিয়ন বিএনপি সভাপতি এম.এ. ছালেক, সহসভাপতি মেজান মিয়া, সাধারণ সম্পাদক আনোয়ার বেপারী, সাংগঠনিক সম্পাদক আলীউর মিয়া, উপজেলা জাসাসের সভাপতি ইউসুফ কবীর তোতা এবং উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আব্দুল কুদ্দুছসহ আরও অনেকে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ