সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সারাদেশ

ময়মনসিংহে ছেলের গুলিতে বাবাসহ আহত ৩

Admin ১২ April ২০২৬ · Sunday · ০১:৫৯ অপরাহ্ণ
ময়মনসিংহে ছেলের গুলিতে বাবাসহ আহত ৩
ময়মনসিংহে ছেলের গুলিতে বাবাসহ আহত ৩

মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ (গৌরীপুর) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকায় বাবাকে লক্ষ্য করে ছেলের গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাবাসহ তিনজন আহত হয়েছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের নারিশের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, তারা অন্তত দুই রাউন্ড গুলির শব্দ শুনেছেন।

এ ঘটনায় রানার বাবা খোকা মিয়া (৫০) আহত হন। এসময় খোকা মিয়ার সঙ্গী স্থানীয় ফয়জুদ্দিনের ছেলে খোকন (৪৫) নামে আরও একজন আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও রানার পক্ষের বখতিয়ার আহমেদ নাহিন (২৪) নামের একজনও আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, খোকা ও খোকার ছেলে তোফায়েল আহমেদ রানার মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। গত জাতীয় সংসদ নির্বাচনে বাবা-ছেলে দুইজন দুই পক্ষের হয়ে কাজ করেন। খোকা বিএনপি প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর পক্ষে কাজ করেন এবং তার ছেলে রানা স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলমের পক্ষে কাজ করেন। এরপর থেকে তাদের বিরোধ আরও বৃদ্ধি পায়।

ঘটনার দিন দুপুরে নামাজের সময় কয়েকজন লোকসহ ছেলে রানা তার অফিসে বসে ছিলেন। এ সময় খোকা ওই অফিসে গিয়ে অফিস বন্ধ করতে বললে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে রানা তার বাবাকে লক্ষ্য করে গুলি ছোড়েন বলে জানা যায়। এ ঘটনায় অন্তত ৩ জন আহত হয়েছেন।

স্থানীয় বাসিন্দা ইমরান জানান, খোকা ও তার ছেলে রানার মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধ থেকেই মূলত এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়ে পুলিশ। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানা গেছে।

ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মিনারা জানান, দুইজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। রোগীদের শরীরে গুলির আলামত পাওয়া যায়নি, তবে তারা গুলির কথা বলেছেন। গুলি আছে কিনা তা এক্স-রে করার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহিদুল ইসলাম জানান, বাবা ও ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। পাশাপাশি তাদের মধ্যে রাজনৈতিক মতাদর্শগত ভিন্নতাও ছিল। এর জের ধরে দুজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং ছেলে বাবার প্রতি আক্রমণাত্মক আচরণ করে। এ সময় গুলির ঘটনাও ঘটে বলে স্থানীয়রা জানিয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ