বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কমলনগরে বাজারের চুরি ঠেকাতে ব্যবসায়িদের মানববন্ধন

Admin ১২ April ২০২৬ · Sunday · ১১:২৫ পূর্বাহ্ণ
কমলনগরে বাজারের চুরি ঠেকাতে ব্যবসায়িদের মানববন্ধন
কমলনগরে বাজারের চুরি ঠেকাতে ব্যবসায়িদের মানববন্ধন

মো: নুর হোসেন ‎কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
‎লক্ষ্মীপুরের কমলনগরে একাধিক বার চুরির ঘটনায় ব্যবসায়িরা মানববন্ধন করেছে। রোববার সকালে উপজেলার চরলরেন্স বাজারের সাধারণ  ব্যবসায়িরা এ মানববন্ধনের আয়োজন করে।  এ সময় বাজারের সকল ব্যবসায়িরা ২ ঘন্টা দোকান পাট বন্ধ রেখে মানববন্ধনে অংশ নেয়।  মানববন্ধনে  ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য রাখেন, কমলনগর প্রেসক্লাবের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক কাজী মোহাম্মদ ইউনুস, সাংবাদিক আমজাদ হোসেন আমু, ব্যবসায়ী কামাল হোসেন, মিলন লস্কর, মো. ইউসুফ, সিয়াম ও মহিন প্রমুখ।
‎জানা যায়, কমলনগরে চুরির ঘটনা অহরহ ঘটছে। গত রমজান মাসের শেষদিকে একটি গার্মেন্টসের দোকান চুরি হয়। সেই ঘটনার মামলা হলে পুলিশ এক আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়। গত বৃহস্পতিবার রাতে আবারো দু'টি দোকান চুরি হয়েছে। এতে বার বার চুরির ঘটনায় ব্যবসায়িরা আতঙ্কিত হয়ে পড়েন।
‎মানববন্ধনে ব্যবসায়িরা বলেন,  চর লরেন্স বাজার পরিচালনা কমিটির মেয়াদ শেষ হয়েছে ৪বছর আগে। নতুন কোন কমিটি না থাকায় বাজারে বাড়ছে চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড।  এছাড়াও ব্যবসায়িরা আরো জানান, বাজারে প্রায় ৮'শ দোকান ঘর ও ব্যবাসায়ী রয়েছে। অথচ বাজার পাহাদার মাত্র দু'জন। এ দুই জন পাহারাদার দিয়ে গোটা বাজার পাহারায় আনা সম্ভব নয়। তাই দ্রুত বাজার পরিচালনা কমিটির নির্বাচন চান ব্যবসায়িরা।
‎মানববন্ধন চলাকালে কমলনগর থানার এসআই সাফায়েত হোসেন বয়বসায়িদের উদ্দেশ্য বলেন, বাজার চুরির বিষয়টি উপজেলা প্রশাসন নজরে আছে । এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন তিনি।
‎এ বিষয়ে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামান বলেন, ওসিসহ আমরা দ্রুত ব্যবসায়িদের সাথে বসে আইনি পদক্ষেপ নিব।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ