বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

আশুলিয়ায় বিশেষ অভিযানে ১০৫ লিটার চোলাইমদসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Admin ১২ April ২০২৬ · Sunday · ১০:৩৭ পূর্বাহ্ণ
আশুলিয়ায় বিশেষ অভিযানে ১০৫ লিটার চোলাইমদসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আশুলিয়ায় বিশেষ অভিযানে ১০৫ লিটার চোলাইমদসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

(ঢাকা জেলা প্রতিনিধি - নারয়ন সরকার সবুজ)  রবিবার, ১২ এপ্রিল ২০২৬

আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে চারজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ চোলাইমদ, উৎপাদন সরঞ্জাম এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ডিবি (উত্তর) নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গত ৯ এপ্রিল ২০২৬ রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়া থানার খেজুর বাগান এলাকায় অভিযান পরিচালনা করে চারজন মাদক ব্যবসায়ীকে আটক করে। গ্রেফতারকৃতরা হলেন সোপান চাকমা (৩০), শাহীন আলম (৪০), টিটন মিয়া (২৮) এবং আলীম (৩০)।
অভিযানকালে তাদের কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, চোলাইমদ তৈরির বিভিন্ন সরঞ্জাম এবং ১০৫ লিটার চোলাইমদ জব্দ করা হয়। জব্দকৃত মোটরসাইকেলের আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা এবং উদ্ধারকৃত চোলাইমদের মূল্য প্রায় ১ লাখ ৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে শাহীন আলমের বিরুদ্ধে পূর্বে একটি মামলা রয়েছে।
এ ঘটনায় আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, এ ধরনের অভিযান মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ