বুধবার, ২৭ মে ২০২৬
সারাদেশ

করিমগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে ফার্নিচার মিস্ত্রি খুন, গ্রেপ্তার ২

Admin ১২ April ২০২৬ · Sunday · ১০:২৮ পূর্বাহ্ণ
করিমগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে ফার্নিচার মিস্ত্রি খুন, গ্রেপ্তার ২
নিহত ফার্নিচার মিস্ত্রি মোহাম্মদ ফখরুল ইসলাম

এম এ জলিল করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে গণপিটুনি দিয়ে এক ফার্নিচার মিস্ত্রিকে খুন করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন কাজল আক্তার ও রোমা আক্তার।
রবিবার ১২ এপ্রিল শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই মিস্ত্রি মারা যান। বিষয়টি নিশ্চিত করে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এমরানুল কবির জানান, এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরো জানায়, গত ২৬ মার্চ নিহতের ভাই আল আমিন বাদী হয়ে ১৩ জনকে আসামি করে করিমগঞ্জ থানা একটি মামলা দায়ের করে। ইতিমধ্যে নয়জন আসামি জামিনে আছেন। নিহতের লাশ ঢাকাতেই ময়নাতদন্ত সম্পন্ন হবে। 
নিহত ফার্নিচার মিস্ত্রির নাম মোহাম্মদ ফখরুল ইসলাম (৪২)। তিনি উপজেলার গুজদিয়া ইউনিয়নের রামনগর গ্রামের ইব্রাহিমের ছেলে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, একখণ্ড জমি নিয়ে একই গ্রামের রহিম, আশিক, কাজু, ফজলু, হোসেন, সজল, শারজাহান, মোফাজ্জল,মাসুম ও পালইকান্দা গ্রামের মোঃ কামাল জামালের সঙ্গে ফখরুল ইসলামের বিরোধ চলছিল।
গত ২৬ মার্চ সকালে ফখরুল ইসলাম গরুর জন্য ঘাস সংগ্রহ করতে গেলে আগে থেকে ওত পেতে থাকা বিরোধী পক্ষের সদস্য রহিম, ফজলু ও কাজুসহ তাদের চার ভাই-ভাতিজা এবং আরও কয়েকজন আত্মীয় মিলে তার ওপর অতর্কিত হামলা চালায়। তারা ফখরুল ইসলামকে বেধড়ক মারধর করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়।
পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরবর্তীতে অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ (১২ এপ্রিল) সকালে ফখরুল ইসলাম মৃত্যুবরণ করেন।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এমরানুল কবির জানান, এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।বাকিদের ধরতে অভিযান চলমান আছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ঈদে হলে থাকা শিক্ষার্থীদের জন্য প্রীতিভোজের আয়োজন করছে কুবির বিজয়-২৪ হল

ঈদে হলে থাকা শিক্ষার্থীদের জন্য প্রীতিভোজের আয়োজন করছে কুবির বিজয়-২৪ হল

কুবি প্রতিনিধি :পবিত্র ঈদুল আজহার ছুটিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয় ২৪ হলে অবস্থ...

২৬ May ২০২৬ · Tuesday · ০৯:৪৩ অপরাহ্ণ
জিনারী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আজহারুল ইসলামের ঈদ শুভেচ্ছা

জিনারী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আজহারুল ইসলামের ঈদ শুভেচ্ছা

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃহোসেনপুর উপজেলার ১নং জিনারী ইউনিয়নের সর্...

২৬ May ২০২৬ · Tuesday · ০৯:৪১ অপরাহ্ণ
তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ করলেন এমপি কামরুল

তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ করলেন এমপি কামরুল

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ।প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতিশ্রুতি অনুযায়ী সুনামগঞ্জে...

২৬ May ২০২৬ · Tuesday · ০৯:৩৮ অপরাহ্ণ