বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

হাট-বাজারে পড়ে থাকা নাম পরিচয়হীন বৃদ্ধ কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি

Admin ১২ April ২০২৬ · Sunday · ০৪:২১ পূর্বাহ্ণ
হাট-বাজারে পড়ে থাকা নাম পরিচয়হীন বৃদ্ধ কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি
হাট-বাজারে পড়ে থাকা নাম পরিচয়হীন বৃদ্ধ কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি

‎​এসকে এম মহসিন রেজা 
‎​খুলনার পাইকগাছায় হাটবাজারে পড়ে থাকা বৃদ্ধ কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  নাম-পরিচয়হীন বাকরুদ্ধ ৮০ বছরের এক বয়স্ক ব্যক্তি উপজেলার কপিলমুনির কাশিমনগর বাজারে দীর্ঘদিন পড়ে থাকতে দেখা যায় ।
‎পরে বিষয় টি উপজেলা প্রশাসনের নজরে আসলে ১১ এপ্রিল শনিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর নির্দেশনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ এর তত্ত্বাবধানে বৃদ্ধ কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। 
‎​স্থানীয় সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতরের কয়েকদিন আগে একটি ভ্যানযোগে দুইজন ব্যক্তি ওই বৃদ্ধকে কাশিমনগর জামে মসজিদের সামনে ছাগল বিক্রির জায়গায় (চান্নিতে) ফেলে রেখে চলে যায়। এরপর থেকে দীর্ঘ সময় তিনি সেখানে অযত্ন-অবহেলায় পড়ে ছিলেন। স্থানীয় লোকজন মাঝে মধ্যে তাকে রুটি ও পানি দিয়ে আসছিলেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা প্রশাসনের নজরে আসে।
‎​এরপর কপিলমুনি ইউনিয়ন পরিষদের কর্মকর্তা ও স্থানীয়রা বৃদ্ধকে উদ্ধার করেন। প্রথমে তাকে কপিলমুনি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে পরিষ্কার-পরিচ্ছন্ন করা ও গোসল করানোর পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
‎​কপিলমুনি হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রাচী সিকদার জানান, "বিকেল ৩টার দিকে ইউনিয়ন পরিষদের নেতৃবৃন্দ ওই বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসেন। আমরা তাকে প্রয়োজনীয় প্রাথমিক সেবা দিয়েছি। পরবর্তীতে কর্তৃপক্ষের নির্দেশনায় উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
‎​বর্তমানে বৃদ্ধটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তাকে হাসপাতালের তত্ত্বাবধানে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ।  প্রশাসনের এমন দ্রুত মানবিক  পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ