সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সারাদেশ

দুই সন্তানের বাবার জীবন বাঁচাতে জরুরি সহায়তা প্রয়োজন

Admin ১২ April ২০২৬ · Sunday · ০৪:১৮ পূর্বাহ্ণ
দুই সন্তানের বাবার জীবন বাঁচাতে জরুরি সহায়তা প্রয়োজন
দুই সন্তানের বাবার জীবন বাঁচাতে জরুরি সহায়তা প্রয়োজন যোগাযোগ 01719289870
দুই সন্তানের বাবার জীবন বাঁচাতে জরুরি সহায়তা প্রয়োজন যোগাযোগ 01719289870

মোঃ মিনহাজুল ইসলাম 
ভূরুঙ্গামারী,কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বাসিন্দা মোঃ শফিকুল ইসলাম (৪১) দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছেন। তিনি Crohn's disease (অন্ত্রের দীর্ঘমেয়াদি প্রদাহজনিত রোগ) এবং Intestinal Tuberculosis (অন্ত্রের যক্ষ্মা)-এ আক্রান্ত হয়ে বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন। জীবন রক্ষায় তিনি এখন সমাজের সহৃদয় মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।

বর্তমানে তিনি শেখ রাসেল গ্যাষ্ট্রোলিভার ইন্সটিটিউট ও হাসপাতাল (Sheikh Russel Gastroliver Institute & Hospital) এ চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের মতে, তার অন্ত্রে দুই জায়গায় গুরুতর ঘা (আলসার) হওয়ায় অপারেশন প্রয়োজন হতে পারে। অপারেশন হলে রোগীর শারীরিক অবস্থার ওপর নির্ভর করে ৭ থেকে ১০ দিন হাসপাতালে থাকতে হতে পারে।

চিকিৎসা ব্যয়ের বিষয়ে চিকিৎসকরা প্রাথমিকভাবে জানিয়েছেন, অপারেশন ও প্রয়োজনীয় চিকিৎসায় প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকা এবং অপারেশন-পরবর্তী ওষুধে আরও ১৫ থেকে ২০ হাজার টাকা লাগতে পারে। এছাড়া হাসপাতালে থাকা, খাওয়া ও সেবাযত্ন বাবদ প্রায় ১ লাখ টাকা ব্যয় হতে পারে। সব মিলিয়ে মোট ব্যয় দাঁড়াতে পারে প্রায় ১ লাখ ৭৫ হাজার থেকে ১ লাখ ৯০ হাজার টাকা।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ৬ বছর ধরে তিনি এ রোগে ভুগছেন। তার শরীরে তীব্র রক্তশূন্যতা দেখা দিয়েছে এবং প্রতি মাসে ৪ থেকে ৫ ব্যাগ রক্ত নিতে হচ্ছে। গত দুই মাসেই তার চিকিৎসায় প্রায় ৩ লাখ টাকা ব্যয় হয়েছে। চিকিৎসা চালিয়ে যেতে গিয়ে নিজের বসতভিটা পর্যন্ত বিক্রি করে এখন তিনি প্রায় নিঃস্ব।

শফিকুল ইসলামের পরিবারে রয়েছেন স্ত্রী, এক ছেলে (১৩) ও এক মেয়ে (৭)। তার স্ত্রী একটি গার্মেন্টসে চাকরি করেন। তবে স্বামীর অসুস্থতার সময়ও তিনি ছুটি পাননি, কারণ পূর্বে অনেক ছুটি নেওয়ায় কর্তৃপক্ষ নতুন করে ছুটি দিতে রাজি হয়নি। বর্তমানে তার ছোট ছেলে বাবার পাশে থেকে সেবাযত্ন করছে।

শফিকুল ইসলাম বলেন, “মানুষের কাছে হাত পাতা যে কত কষ্টের, তা শুধু ভুক্তভোগীরাই বোঝে। জীবনে অনেক মানুষের পাশে দাঁড়িয়েছি, আজ আমি নিজেই সবার কাছে সাহায্য চাইতে বাধ্য হয়েছি।”

বর্তমানে তার চিকিৎসা চালিয়ে যাওয়া অত্যন্ত জরুরি হলেও অর্থের অভাবে তা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। দ্রুত চিকিৎসা নিশ্চিত না হলে তার জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্বজনরা।

এ অবস্থায় সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি।

📞 বিকাশ/নগদ: 01719289870

একজন অসহায় মানুষের জীবন বাঁচাতে সম্মিলিত মানবিক উদ্যোগই হতে পারে একমাত্র আশার আলো।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ