বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

উখিয়ায় সহকারী শিক্ষিকা বেবী প্রভাদে'র বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Admin ১১ April ২০২৬ · Saturday · ০১:৫৭ অপরাহ্ণ
উখিয়ায় সহকারী শিক্ষিকা বেবী প্রভাদে'র বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
উখিয়ায় সহকারী শিক্ষিকা বেবী প্রভাদে'র বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সিরাজুল কবির বুলবুল,উখিয়া:
উখিয়া উপজেলা সবচেয়ে প্রাচীনতম বিদ্যাপিঠ উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।বিদ্যালয়টির সুখ্যাতি সারাদেশে বিদ্যমান রয়েছে। স্কুলের পরিচালনা কমিটির সভাপতি চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হন বিদ্যালয়ের দায়িত্বপালন কালীন সময়। এছাড়াও স্থানীয় ও জাতীয় পর্যায়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে অবদান রেখে স্কুলটিকে সারাদেশে মডেল প্রাথমিক বিদ্যালয়  হিসেবে পরিচিতি বৃদ্ধি করেন। (১১ এপ্রিল)  রোজ শনিবার বিকাল তিন ঘটিকার সময় অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বেবী প্রভাদে'র অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উখিয়া উপজেলা বিএনপি সভাপতি সাবেক উখিয়া উপজেলা চেয়ারম্যান, জননেতা, সরওয়ার জাহান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উখিয়া কলেজের সাবেক অধ্যাপক তহিদুল আলম তহিদ, উখিয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, ডাক্তার,ছৈয়দ হোসেন। উখিয়া উপজেলা হিসাব রক্ষক (অডিট)অফিসার, নুর হোসেন,
বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, ও শিক্ষক নেতা,এম,এ কামাল,মরিচ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,এম, জহিরুল ইসলাম,  মাস্টার খোরশেদ আলম,মাস্টার, মোহাম্মদ শাহজাহান, সহকারী শিক্ষিকা,স্বপ্না মল্লিক, কবি ও সাংবাদিক সিরাজুল কবির বুলবুল,মাস্টার, ফজলুল করিম।  হাসেম সিকদার জিসান,নুরেমা সুবাহ্ লেমশি এবং উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধ্যায়নরত ছাত্র ছাত্রী বৃন্দ।
বিদায়ী অতিথি সহকারী  শিক্ষিকা  বেবী প্রভা দে সকলের কাছে বিদায় বেলায় আর্শীবাদ  প্রার্থনা কামনা করেন। একপর্যায়ে তিনি সবার সম্মুখে  আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন। সভাপতি বক্তব্যে মাস্টার হারুন রশিদ বলেন
আমি একজন অত্যান্ত দায়িত্বপরায়ন এবং সততায়পরিপূর্ণ মানবিক শিক্ষিকাকে হারালাম। তিনি প্রধান অতিথিকে উদ্দেশ্য করে বলে 
আমার স্কুলে শিক্ষক স্বল্পতা রয়েছে আমি আপনার মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে একজন শিক্ষকের আবেদন জানাচ্ছি। 
পরে প্রধান অতিথি বক্তব্য সরওয়ার জাহান চৌধুরী  বলেন
সত্যিকার অর্থে বেবী প্রভা দে একজনগুণী শিক্ষক, আজকের এই উপস্থিতি জানান দেয় তিনি ছাত্র, ছাত্রী ও অভিবাভকের কাছে কত প্রিয় শিক্ষক ছিলেন। আমি তার অবসর জনিত দিনগুলো যাতে সুন্দর ভাবে কাটাতে পারে সৃষ্টি কর্তা কাছে তার জন্য মঙ্গলকামনা করছি। সবশেষে বিদায়লের শিক্ষিকা, বেবী প্রভাকে ক্রেষ্ট তুলে দেন প্রধান অতিথি এবং অত্র বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী ও বর্তমান, প্রাক্তন ছাত্র ছাত্রীরা বৃন্দ। এই সময়  বিদ্যালয়ের শত,শত ছাত্র ছাত্রী ও অভিবাভক বৃন্দ উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, বাবু মেদুকুমার বড়ুয়া।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ