বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

যুবদল নেতা রাকিব হত্যাকে কেন্দ্র করে সংখ্যালঘু পরিবারের বাড়ি-ঘর ও দোকানপটে হামলা

Admin ১১ April ২০২৬ · Saturday · ১২:২৮ অপরাহ্ণ
যুবদল নেতা রাকিব হত্যাকে কেন্দ্র করে সংখ্যালঘু পরিবারের বাড়ি-ঘর ও দোকানপটে হামলা
যুবদল নেতা রাকিব হত্যাকে কেন্দ্র করে সংখ্যালঘু পরিবারের বাড়ি-ঘর ও দোকানপটে হামলা

সাজ্জাদ হোসেন বাপ্পি:রংপুর প্রতিনিধি ॥ মাদক ব্যবসায়ীর হতে যুবদল নেতা রাকিব হাসান নিহত হবার ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় সংখ্যালঘু পরিবারের বাড়ি-ঘর ও দোকানপটে হামলার অভিযোগ উঠেছে।  এ ঘটনায় ওই এলাকায় আতংক বিরাজ করছে। সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে আখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
যুবদল নেতা রাকিব হত্যাকান্ডের সাথে করা করা জড়িত এবং শুক্রবার রাতে সংখ্যালঘু পরিবারের বাড়ি-ঘর ও দোকানপটে কারা হামলা চালিয়েছে এ ব্যাপারে কেউ মুখ খুলছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রত্যক্ষদর্শী  ও ক্ষতিগ্রস্থ পরিবারগুলো জানান, নিহতের পক্ষের লোকজন ক্ষুব্ধ হয়ে এই হামলা চালায়।
তবে নিহত রাকিবের পরিবারের দাবি, হামলার ঘটনার সময় তারা মরদেহ দাফন নিয়ে ব্যস্ত ছিলেন। ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত মমিনের জামাই সিফাতের নেতৃত্বে  মাছুয়াপাড়ার সংখ্যালঘু পরিবারের বাড়ি ও দোকানপাটে হামলা হামলা করেছে। হামলায় ২০টির মতো বাড়ি দোকানপাট ক্ষতিগ্রস্থ হয়েছে।
শনিবার সকালে ঘটনাস্থলে মাছুয়াপাড়া এলাকায় গিয়ে দেখা গেছে, সেখানকার দোকানগুলো বন্ধ রয়েছে। বাড়ি ও দোকানে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ হয়েছে। এলাকায় আতংক বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশের একটি দল নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।
শুক্রবার রাতের হামলার ঘটনা জানিয়ে ৭৫ বছর বয়সের কল্পনা কর্মকার জানান, রাত ৮টার দিকে ৩০ থেকে ৪০ জনের একটি দল এসে  মাছুয়াপাড়ার  এলাকায় প্রবেশ করে কোন কিছু বুঝে ওঠার আগে বাড়ি-ঘর ও দোকানপাটে এলোপাতাড়ি হামলা ও ভাঙচুর চালায়। তাদের হাতে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা ছিল। 
আরিফ হাসান রুবেল নামের এক মুদি দোকানদার বলেন, হামলাকারীরা তার দোকানও ভাংচুর করেছে। কারা হামলা চালিয়েছে এমন প্রশ্নের জাবাবে তিনি জানান, হামলার সময় আমি বাড়িতেই ছিলেন। তারা চলে যাওয়ার পরে বাড়ি থেকে এসে দেখি আমার দোকানের শাটার ও গেটে হামলা চালানো হয়েছে। নিরাপত্তাহীনতায় আমি আমর দোকান বন্ধ রেখেছি বলে জানায় সে।
সবিতা রানী নামে এক ভুক্তভুগি জানান আমার বাড়ির টিনের বেড়ায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে কেটে ফেলেছে। যারা এই ঘটনার সাথে জড়িত তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তিনি
নিহত যুবদল নেতা রাকিবের মা নুরজাহান বেগম জানান, রাকিবের হত্যকারী মমিন ও তার জামায়ের ভাড়াকরা সন্ত্রাসীরা শুক্রবার রাতে মাছুয়াপাড়ায় গিযে হামলা ভাংচুর করে ঘটনাটি ভিন্ন খাতে নিয়ে যাবার চেষ্টা করছে।  তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবী জানান তিনি।
শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে মহানগর পুলিশের উপ-কমিশনার মো. হাবিবুর রহমান ঘটনাস্থলে  উপস্থিত সাংবাদিকদের জানান, হত্যাকাণ্ডের ঘটনায় পূর্বশত্রুতা, মাদক কারবার, এলাকায় আধিপত্য বিস্তার ও ব্যবসায়িক দ্বন্দ্বসহ প্রতিটি বিষয় নিয়ে অনুসন্ধান করে দেখা হচ্ছে। পুলিশ ও গোয়েন্দা বিভাগ কাজ করছে। দ্রুত আসামি গ্রেপ্তার হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
হত্যাকাণ্ডের পর দোকানপাট ও বাড়িঘরে হামলার ঘটনায় তিনি বলেন, যেকোনো সম্প্রদায়ের হোক না কেন, সবার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে। একটি ঘটনা ঘটার পর পুলিশ কত দ্রুত রেসপন্স করে, সেটি তাদের দায়িত্বের অংশ। কোথাও গাফিলতি থাকলে তা খতিয়ে দেখা হবে।
গত বৃহস্পতিবার বিকেলে নগরীর মাছুয়াপাড়া এলাকায় ২৪ নং ওয়ার্ডের যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাকিব হাসানকে কুপিয়ে হত্যা করে মামক ব্যবসায়ী মমিন। এঘটনায় নিহতের পিতা আব্দুর সামাদ বাদি হয়ে সাত জনসহ আজ্ঞাত নামা আরো তিন জনকে আসামী করে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দাযের করেছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্য...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৭ অপরাহ্ণ