সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ২'হাজার ৭'শত কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

Admin ১১ April ২০২৬ · Saturday · ০৯:১৫ পূর্বাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় ২'হাজার ৭'শত কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
ব্রাহ্মণবাড়িয়ায় ২'হাজার ৭'শত কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় ২'হাজার ৭'শত জন কৃষকদের মাঝে প্রনোদনা হিসেবে  বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে সার ও বীজ তুলে দেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য জেলা বিএনপি সভাপতি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহাবুব শ্যামল। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিনের সভাপতিত্বে প্রধান আলোচনা করেন সদর উপজেলা কৃষি অফিসার শাহানা বেগম।
সার ও বীজ বিতরণ অনুষ্টানে আরো উপস্হিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সহ-সভাপতি এবিএম মোমিনুল হক মুমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী আজম, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি শহিদুল ইসলাম প্রমুখ।
সদর উপজেলা কৃষি অফিসার শাহানা বেগম জানান, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় প্রনোদনার কর্মসূচীর আওতায় ২'হাজার ৭'শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার দেওয়া হয়েছে। প্রত্যেক কৃষককে ৫ কেজি আউশ বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।
তিনি আরো জানান, এ বছর পহেলা বৈশাখের আগেই সঠিক সময়ে কৃষকদের মাঝে আউশ ধানের বীজ এবং সার বিতরণ করা হয়েছে। যাতে কৃষকগণ সঠিক সময়ে বীজতলা করতে পারে।
চলতি বছরে আউশ আমাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪'হাজার হেক্টর।
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহাবুব শ্যামল বলেন, আউশ আমাদের লক্ষ্যে এই বীজ ও স্যার বিতরণ করা হয়েছে। কৃষকরা এদেশের অর্থনৈতিক চালিকাশক্তি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খালকাটা কর্মসূচির মাধ্যমে এ দেশে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছেন। আজকে তার ওই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পুত্র ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ হাজার টাকা কৃষি ঋণ মওকুফ করেছেন। ১৯৯১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও ৫'হাজার টাকার সুদসহ মওকুফ করেছিল। পাশাপাশি ২৫ বিঘা জমির খাজনা মওকুফ করেছিলেন।
তিনি আরো বলেন, বিএনপি একটি কৃষিবান্ধক দল। শুষ্ক মৌসুমে কৃষকরা যেন পানি পায়, সেজন্য প্রধানমন্ত্রী তারেক রহমান খালকাটা কর্মসূচি হাতে নিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের পাশে আছেন সেজন্য তিনি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। কোনো জমি জন্য পতিত রাখা না হয়, সব জমিতে ফসল আবাদ করতে কৃষকদের পরামর্শ দেন। এর আগে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উদ্বোধন করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ