রবিবার, ০১ নভেম্বর ২০২৬
সারাদেশ

নিকলীতে শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও সততা স্টোরের উদ্বোধন

Admin ৩০ September ২০২৬ · Wednesday · ০৬:৩১ অপরাহ্ণ
নিকলীতে শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও সততা স্টোরের উদ্বোধন
নিকলীতে শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও সততা স্টোরের উদ্বোধন করলেন ইউএনও শামীম আরা

(সাজেদুল হক নাঈম,নিকলী কিশোরগঞ্জ) 

কিশোরগঞ্জের নিকলী উপজেলার ঐতিহ্যবাহী শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে আগামী ২০২৭ সালের এসএসসি তে ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সাথে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নৈতিকতা চর্চায় উদ্বুদ্ধ করতে সততা স্টোর এর শুভ উদ্বোধন করা হয়।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে এ উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি জিএস বদরুল আলম বাচ্চু সততা স্টোরের উদ্বোধন করেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা। এছাড়া ও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ, বর্তমান ও সাবেক প্রধান শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকেরা। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের এলামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নবগঠিত সভাপতি জিএস বদরুল আলম বাচ্চু এবং প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরাকে ফুল দিয়ে বরণ করে নেয়। 

অভিভাবক সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি জিএস বদরুল আলম বাচ্চু বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকের শিক্ষায় শিক্ষিত হলে চলবে না, সৎ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। সততা স্টোর শিক্ষার্থীদের মাঝে ছোটবেলা থেকেই সততা ও নৈতিকতার চর্চা বাড়াতে অনন্য ভূমিকা রাখবে। ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় যাতে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বরাবরের মতো সেরা ফলাফল অর্জন করতে পারে সেজন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। 

নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তানদের পড়াশোনার পাশাপাশি তাদের নৈতিক চরিত্রের দিকে অভিভাবকদের বিশেষ নজর দিতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। সততা স্টোরের মাধ্যমে তারা কেনাকাটায় সততার যে শিক্ষা পাবে, তা তাদের ব্যক্তিগত জীবনে প্রতিফলিত করতে হবে। ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় ভালো ফলাফলের জন্য এখন থেকেই সুপরিকল্পিতভাবে প্রস্তুতি নেওয়ার জন্য আমি শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি।

অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক ও শিক্ষকেরা বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মানোন্নয়নে একসঙ্গে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ