সোমবার, ০২ নভেম্বর ২০২৬
জাতীয়

সোহরাব উদ্দিনের সঙ্গে ভারতীয় সহকারী হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

Admin ১১ April ২০২৬ · Saturday · ০৪:৩০ পূর্বাহ্ণ
সোহরাব উদ্দিনের সঙ্গে ভারতীয় সহকারী হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ
সোহরাব উদ্দিনের সঙ্গে ভারতীয় সহকারী হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

​নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়া:

কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় সহকারী হাই কমিশনার (রাজশাহী) মনোজ কুমার। 
শুক্রবার (১০ এপ্রিল) কুষ্টিয়া জেলা পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাৎকালে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি জনগুরুত্বপূর্ণ বিভিন্ন সংকট নিরসনে সোজাসাপ্টা আলোচনা করেন সোহরাব উদ্দিন। 
আলোচনাকালে বর্তমান সময়ের তিনটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন অধ্যক্ষ সোহরাব উদ্দিন। ​

সীমান্ত হত্যা প্রসঙ্গে সোহরাব উদ্দিন বলেন, ভারত আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র, কিন্তু সীমান্তে প্রায়ই বাংলাদেশি নাগরিক নিহতের ঘটনা আমাদের ব্যথিত করে। দুই দেশের সুসম্পর্ক ও মৈত্রীর স্বার্থে সীমান্তে বিএসএফ কর্তৃক হত্যা অবিলম্বে বন্ধ করতে হবে। আমরা একটি রক্তপাতহীন ও নিরাপদ সীমান্ত দেখতে চাই। ​

তিস্তার পানির ন্যায্য হিস্যা নিয়ে তিনি বলেন, বাংলাদেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের মানুষের জীবন-জীবিকা এবং পরিবেশের জন্য তিস্তা নদী অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে তিস্তার পানির ন্যায্য হিস্যা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রমাণ হিসেবে দ্রুত তিস্তার পানি বণ্টন সমস্যার সমাধান ও পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা প্রয়োজন। ​

চিকিৎসা ভিসা প্রসঙ্গে তিনি আরও যোগ করেন, "প্রতিদিন হাজার হাজার বাংলাদেশি উন্নত চিকিৎসার জন্য ভারতে যান। কিন্তু ভিসা পাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষকে অনেক ভোগান্তিতে পড়তে হয়। বিশেষ করে জরুরি রোগীদের জন্য চিকিৎসা ভিসা (Medical Visa) আরও সহজলভ্য ও দ্রুততর করা উচিত, যাতে কেউ সঠিক সময়ে চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত না হয়। ​

সাক্ষাৎকালে কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ফুহাদ রেজা ফাহিম,কুষ্টিয়া পৌর ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন,বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ,কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ,
কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহবায়ক মোজাক্কির রহমান রাব্বিসহ স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ​

সাক্ষাৎ শেষে অধ্যক্ষ সোহরাব উদ্দিনের পক্ষ থেকে ভারতীয় সহকারী হাই কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং কুষ্টিয়ার সংস্কৃতির স্মারক হিসেবে বই, লালন শাহের একতারা ও স্থানীয় তাঁতশিল্পের গামছা উপহার দেওয়া হয়। ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার উষ্ণ আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আলোচিত বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস দেন

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ