বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর জমকালো উদ্বোধন

অনলাইন ডেস্ক ৩১ August ২০২৬ · Monday · ০৭:৩৪ অপরাহ্ণ
বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর জমকালো উদ্বোধন

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সাহিত্য, দূরদর্শী সংগীত ও অবিচল অসাম্প্রদায়িক দর্শনকে নবীন প্রজন্মের হৃদয়ে গেঁথে দেওয়ার এক অনন্য প্রত্যয় নিয়ে কিশোরগঞ্জের কটিয়াদীতে সূচনা হলো ‘নজরুল বর্ষ ২০২৬’।

সাম্য ও প্রতিবাদের চেতনায় স্থানীয় তরুণ সমাজকে উদ্বুদ্ধ করতেই কটিয়াদী উপজেলা প্রশাসন এ বছরব্যাপী কর্মসূচির আয়োজন করেছে।

সোমবার (৩১ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ উদ্বোধনী ও নীতি-নির্ধারণী আলোচনা সভার মাধ্যমে এই আয়োজনের পর্দা ওঠে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তারা নজরুলের সাম্যবাদী দর্শন ও বিদ্রোহী মনোভাবকে বর্তমান সামাজিক প্রেক্ষাপটে ছড়িয়ে দেওয়ার ওপর জোর দেন।

কর্মসূচির শুরুতে স্বাগত বক্তব্যে উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম তালুকদার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নজরুল চর্চা আরও নিবিড় করার আহ্বান জানান। পরবর্তীতে উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাইমিনুল ইসলাম আরিফ কবির বর্ণাঢ্য জীবন, সাহিত্যিক অবদান এবং বৈচিত্র্যময় সংগীত সৃষ্টি নিয়ে একটি বিষদ বিশ্লেষণমূলক প্রবন্ধ উপস্থাপন করেন।

আলোচনা পর্বে বক্তারা উল্লেখ করেন, কাজী নজরুল ইসলাম কেবল অতীতের এক অমর কবি নন, বরং যেকোনো অন্যায়, সামাজিক বৈষম্য ও সাম্প্রদায়িক ভেদাভেদের বিরুদ্ধে তিনি সার্বজনীন অনুপ্রেরণার উৎস। তাঁর রচিত শিল্পকর্ম বর্তমানের ডিজিটাল ও আধুনিক যুগে বৈষম্যহীন সমাজ গঠনে তরুণদের সঠিক পথ দেখাবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন

তোফাজ্জল হোসেন খান দিলীপ, সভাপতি, কটিয়াদী উপজেলা বিএনপি,আরিফুর রহমান কাঞ্চন, সাধারণ সম্পাদক, কটিয়াদী উপজেলা বিএনপি,

মাহমুদুল হাসান, সেক্রেটারি, কটিয়াদী উপজেলা জামায়াত,আব্দুর রউফ খোকন, সাধারণ সম্পাদক, কটিয়াদী নজরুল একাডেমি।

কটিয়াদী নজরুল একাডেমির সহ-সভাপতি সাজেদুল ইসলাম সেলিমের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, সাংস্কৃতিক কর্মী, রাজনৈতিক-সামাজিক ব্যক্তিত্ব ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে বছরজুড়ে উপজেলার স্কুল-কলেজে নজরুলসংগীত ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, সেমিনার এবং বইমেলার মতো নানা শিক্ষণীয় ও সাংস্কৃতিক উদ্যোগ গ্রহণ করা হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ