বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

মেরুর চর গ্রামকে মাদক, জুয়া ও অসামাজিক কর্মকাণ্ডমুক্ত করার ঘোষণা সাংবাদিক সামরুল হকের

Admin ১১ April ২০২৬ · Saturday · ১২:৩৭ পূর্বাহ্ণ
মেরুর চর গ্রামকে মাদক, জুয়া ও অসামাজিক কর্মকাণ্ডমুক্ত করার ঘোষণা সাংবাদিক সামরুল হকের
মেরুর চর গ্রামকে মাদক, জুয়া ও অসামাজিক কর্মকাণ্ডমুক্ত করার ঘোষণা সাংবাদিক সামরুল হকের

সাভার (আশুলিয়া) প্রতিনিধি:
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার মেরুর চর ইউনিয়নের ঐতিহ্যবাহী মেরুর চর গ্রামকে মাদক, জুয়া ও অসামাজিক কর্মকাণ্ডমুক্ত একটি নিরাপদ ও বাসযোগ্য এলাকায় পরিণত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন তরুণ সাংবাদিক ও সমাজসেবক সামরুল হক। ইতোমধ্যে তিনি প্রশাসনের সার্বিক সহযোগিতা নিয়ে এই লক্ষ্য বাস্তবায়নে মাঠপর্যায়ে কার্যক্রম শুরু করেছেন বলে জানা গেছে।

স্থানীয়ভাবে খেওয়ার চর ভাটি অঞ্চলের কৃতি সন্তান হিসেবে পরিচিত সামরুল হক দীর্ঘদিন ধরে সমাজের নানা অসঙ্গতি, অপরাধ ও অনিয়মের বিরুদ্ধে কলম ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে প্রতিবাদ জানিয়ে আসছেন। তারই ধারাবাহিকতায় তিনি এবার মেরুর চর গ্রামকে মাদক, জুয়া ও নারীদের দেহ ব্যবসার মতো সমাজবিধ্বংসী কার্যকলাপ থেকে মুক্ত করতে এক ব্যাপক সামাজিক আন্দোলনের ডাক দিয়েছেন।
তিনি বলেন, “মাদক একটি সমাজকে ভিতর থেকে ধ্বংস করে দেয়। একটি প্রজন্মকে অন্ধকারে ঠেলে দেয়। তাই এখনই সময়—আমাদের সবাইকে একসাথে এগিয়ে এসে এই অভিশাপের বিরুদ্ধে দাঁড়াতে হবে।”
তিনি বিশেষভাবে মেরুর চর গ্রামের শিক্ষিত, সচেতন ও তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে বলেন,
“যুবকরাই একটি সমাজের চালিকাশক্তি। আপনারা যদি এগিয়ে আসেন, তাহলে এই গ্রামকে খুব দ্রুতই মাদকমুক্ত করা সম্ভব। প্রতিটি পাড়া-মহল্লায় সচেতনতা গড়ে তুলতে হবে এবং অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মেরুর চর গ্রামে কিছু অসাধু ব্যক্তি মাদক, জুয়া ও অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছে, যার কারণে এলাকার যুব সমাজ বিপথগামী হয়ে পড়ছে এবং সামাজিক পরিবেশ দিন দিন অবনতির দিকে যাচ্ছে। এই অবস্থায় সাংবাদিক সামরুল হকের উদ্যোগ এলাকাবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।


এদিকে, এসব অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় সাংবাদিক সামরুল হক বর্তমানে বিভিন্ন মহল থেকে হুমকির মুখে রয়েছেন বলে জানা গেছে। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা দ্রুত তার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এলাকাবাসীর অনেকেই বলেন, “যেখানে অনেকেই ভয়ে মুখ খুলতে চায় না, সেখানে সামরুল হক সাহস নিয়ে এগিয়ে এসেছেন। আমরা তার পাশে আছি এবং প্রশাসনের কাছে তার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।” সাংবাদিক সামরুল মেরুর চর গ্রামের বিশিষ্ট মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী ছাত্তার মন্ডলের নামে নিউজ করায়, মেরুর চর নুর ইসলাম কেরুমালের ছেলে মাদক ব্যবসায়ী জিহাদ হাসানের নেতৃত্বে দশ বারো জন ছেলে ৮-০৪-২০২৬ ইং তারিখে সাংবাদিক সামরুল হকের বাড়িতে হামলা চালায় এবং তার বাবা মাকে হত্যার হুমকি দিয়ে চলে যায়,
ঘটনার পরের দিন সাংবাদিক সামরুল হক বকশীগঞ্জ থানায় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।

চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী:

বকশীগঞ্জের মেরুর চর ইউনিয়নের মেরুর চর গ্রামের বিশিষ্ট কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ইয়াবা ব্যবসায়ী ও সেবনকারী হচ্ছেন

১। মোঃ ছাত্তার মন্ডল 
পিতা: তালেব মন্ডল 
২। মোঃ জিহাদ হাসান 
পিতা: মোঃ নুর ইসলাম ওরফে কেরুমাল
৩। মোঃ আলেক মন্ডল 
পিতা: মুকুল মন্ডল 
৪। মোঃ শহিদুর রহমান মন্ডল 
পিতা: মোঃ ফেরদৌস মন্ডল 
৫। মোঃ পাশা ( মেরুর চর ঈদগাহ মাঠ সংলগ্ন) 
৬। মোঃ মনোয়ার হোসেন 
পিতা মৃত নূর মোহাম্মদ

সচেতন মহলের মতে, এই উদ্যোগ সফল করতে হলে শুধু একজন ব্যক্তির প্রচেষ্টা যথেষ্ট নয়; বরং প্রশাসন, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষক, অভিভাবক ও সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
মেরুর চর গ্রামকে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা এখন সময়ের দাবি—এমনটাই মনে করছেন এলাকাবাসী।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্য...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৭ অপরাহ্ণ