রবিবার, ০১ নভেম্বর ২০২৬
সারাদেশ

শিক্ষার্থীদের নেতৃত্বগুণাবলী বৃদ্ধিতে ইএলডিসির উদ্যোগে জিএম ইন্ডাকশন ৫.০ আয়োজন

অনলাইন ডেস্ক ২৯ August ২০২৬ · Saturday · ০৯:১২ অপরাহ্ণ
শিক্ষার্থীদের নেতৃত্বগুণাবলী বৃদ্ধিতে ইএলডিসির উদ্যোগে জিএম ইন্ডাকশন ৫.০ আয়োজন

কুবি প্রতিনিধি: 

বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ব্যক্তিগত, পেশাগত ও নেতৃত্ব গুণাবলির দীর্ঘমেয়াদি বিকাশ এবং উচ্চ শিক্ষায় বিদেশে পড়াশোনার সুযোগ সুবিধা নিয়ে এন্ট্রাপ্রেনারশিপ এন্ড লিডারশিপ ডেভেলপমেন্ট ক্লাব (ইএলডিসি)'র উদ্যোগে আয়োজিত হয়েছে জেনারেল মেম্বার ইনডাকশন ৫.০। 

শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে এই আয়োজনটি করা হয়।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক সাইদুল আল আমিন। এ ছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্টাডিজেন এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আলামিন সরকার।  

আয়োজনটি সম্পর্কে সংগঠনটির সাধারণ সম্পাদক সাঈদ হাসান কানন বলেন, 'জিএম ইনডাকশন ৫.০ মূলত নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনকে আরও সুন্দর, দক্ষ ও অর্থবহ করার একটি উদ্যোগ। বিশ্ববিদ্যালয়ে শুধু একাডেমিক জ্ঞান অর্জনই নয়, পাশাপাশি নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা, দলগত কাজ, দায়িত্ববোধ এবং বাস্তব জীবনের বিভিন্ন দক্ষতা অর্জন করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই বিষয়গুলোকে সামনে রেখেই আমাদের এই আয়োজন।' 

সভাপতি আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘আমরা এর মাধ্যমে শুধু নতুন সদস্যদের স্বাগত জানাচ্ছি না, বরং তাদের ব্যক্তিগত, পেশাগত ও নেতৃত্ব উন্নয়নের একটি দীর্ঘমেয়াদি যাত্রা শুরু করছি। আমাদের লক্ষ্য হলো এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে শিক্ষার্থীরা শুধু শিখবে না, বাস্তবে কাজ করবে, দায়িত্ব নেবে, নেতৃত্ব দেবে এবং নিজেদের সম্ভাবনাকে পারফরম্যান্সে রূপান্তর করবে।’

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ