বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হামে দুই শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৬২

Admin ১১ April ২০২৬ · Saturday · ১২:২৮ পূর্বাহ্ণ
খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হামে দুই শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৬২
খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হামে দুই শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৬২

মো: আল-মাহফুজ শাওন : খুলনা

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন খুলনা এবং অন্যজন কুষ্টিয়ার বাসিন্দা। একই সময়ে নতুন করে ৬২ শিশুকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মুজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে ১০ এপ্রিল বিকেল পর্যন্ত বিভাগের ১০ জেলায় হামের উপসর্গ নিয়ে মোট ৭৫২ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ৫১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং এ সময়ে মোট ৯ জন শিশুর মৃত্যু হয়েছে।

জেলাভিত্তিক পরিসংখ্যানে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি কুষ্টিয়ায়, যেখানে ৩৫০ শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। এছাড়া যশোরে ৯২, খুলনায় ৭৮, মাগুরায় ৫২, সাতক্ষীরায় ৫২, ঝিনাইদহে ৩৩, বাগেরহাটে ৩০, মেহেরপুরে ৩০, নড়াইলে ২৩ এবং চুয়াডাঙ্গায় ১২ শিশু চিকিৎসাধীন রয়েছে।

এদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৬২ শিশুর মধ্যে কুষ্টিয়ায় ১৯, যশোরে ১৬, মাগুরায় ৭, খুলনায় ৬, ঝিনাইদহে ৩, সাতক্ষীরায় ২, নড়াইলে ২ এবং বাগেরহাটে ১ শিশু রয়েছে।

স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে অভিভাবকদের সতর্ক থাকার পাশাপাশি শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্য...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৭ অপরাহ্ণ