বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

অষ্টগ্রামে মুক্ত স্কাউট গ্রুপের কার্যকরী ও শীতকালীন ডে ক্যাম্পের আলোচনা সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক ২৮ August ২০২৬ · Friday · ০২:২৬ অপরাহ্ণ
অষ্টগ্রামে মুক্ত স্কাউট গ্রুপের কার্যকরী ও শীতকালীন ডে ক্যাম্পের আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃঝুটন মিয়া (অষ্টগ্রাম)কিশোরগঞ্জ:

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে মুক্ত স্কাউট গ্রুপের এক কার্যকরী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) রাতে উপজেলার ফুড ব্যাংক রেস্টুরেন্টে অষ্টগ্রাম উপজেলার সাবেক নির্বাহী অফিসার এবং জিরো পয়েন্টে    আই লাভ অষ্টগ্রাম এলইডি লাইট সহ উপজেলার সুন্দর স্থাপনের দিশারী 

গ্রুপের সভাপতি  ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোঃ হারুন-অর-রশীদ (পিআরএস, এলটি)-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম সেলিমের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের নিয়মিত মিটিং ও ইনডোর কার্যক্রম পরিচালনার জন্য ‘ফুড ব্যাংক রেস্টুরেন্ট’-কে অস্থায়ী কার্যালয় হিসেবে নির্ধারণ করা হয়। এছাড়া স্থায়ী জায়গা নির্বাচনের জন্য নজরুল ইসলামকে আহ্বায়ক করে চার সদস্যবিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করা হয়েছে।

সংগঠনের কার্যক্রম আরও সুচারুভাবে পরিচালনার জন্য বিভিন্ন শাখায় দায়িত্ব বণ্টন করা হয়। এর মধ্যে কাব শাখায় মহুয়া আক্তার শেলি ও আলেয়া খাতুন, স্কাউট শাখায় সাইফউদ্দিন লিচু ও নজরুল ইসলাম এবং রোভার শাখায় মো. হুমায়ুন কবির, আকলিমা আক্তার, ফাইজুল ইসলাম ও আলী আশরাফকে দায়িত্ব প্রদান করা হয়। সভায় স্কাউটদের ব্যাজ অর্জন এবং সামাজিক সেবা কার্যক্রমকে আরও ত্বরান্বিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

সংগঠনে গতিশীলতা আনয়ন এবং শূন্য পদ পূরণের অংশ হিসেবে সাখাওয়াত হোসেন জোসেফকে যুগ্ম সম্পাদক, সারোয়ার আলমকে কোষাধ্যক্ষ এবং জীবনময় শীলকে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত করে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়।

এদিকে, স্কাউটারদের ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ১৯ ডিসেম্বর কাকরিয়ায় দিনব্যাপী এক শীতকালীন ‘ডে ক্যাম্প’ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। 

শীতকালীন ডে ক্যাম্পের গুরুত্ব তুলে ধরে সভাপতির বক্তব্যে মো. হারুন-অর-রশীদ বলেন, “তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক জ্ঞান অর্জন স্কাউটদের প্রকৃত আত্মনির্ভরশীল করে তোলে। তিনি বলেন,  আসন্ন শীতকালীন ডে ক্যাম্প আমাদের স্কাউটদের মধ্যে দলগত কাজ, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং প্রকৃতি থেকে শেখার মানসিকতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ