তাড়াইলে বিদ্যুতের শক লেগে তরিকুল ইসলামের মৃত্যু
রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় বিদ্যুতের শক লেগে তরিকুল ইসলাম (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার (২৭ আগষ্ট) বিকেল ৪ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তরিকুল ইসলাম তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের বেলংকা (মধ্যপাড়া) গ্রামের আবদুল জলিলের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, তরিকুল নিজ বাড়িতে কাজের সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে যায়। সাথে সাথে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।