বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

অনুমতি ছাড়া হলের বাইরে থাকা যাবে না, অবৈধদের ছাড়তে হবে হল: রাবিপ্রবি প্রশাসনের নির্দেশ

অনলাইন ডেস্ক ২৮ August ২০২৬ · Friday · ০২:২৩ অপরাহ্ণ
অনুমতি ছাড়া হলের বাইরে থাকা যাবে না, অবৈধদের ছাড়তে হবে হল: রাবিপ্রবি প্রশাসনের নির্দেশ

ক্যাম্পাস প্রতিনিধি:

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) অস্থায়ী ছাত্র হলে শৃঙ্খলা ফেরাতে ও নিয়ম-কানুন বাস্তবায়নে কঠোর অবস্থান নিয়েছে হল প্রশাসন। অনুমতি ছাড়া হলের বাইরে অবস্থান, অবৈধভাবে হলে থাকা এবং হলের সার্বিক শৃঙ্খলা রক্ষায় একাধিক নোটিশ জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ছাত্র হলের প্রভোস্ট অফিস থেকে এই নোটিশগুলো প্রকাশ করা হয়।

হল প্রশাসন নোটিশে স্পষ্ট জানিয়েছে, যথাযথ অনুমতি ছাড়া কোনো আবাসিক শিক্ষার্থী হলের বাইরে অবস্থান করতে পারবেন না। অনুমতি ছাড়া হলের বাইরে অবস্থান করলে এবং সেই মেয়াদ তিন দিনের বেশি হলে, সংশ্লিষ্ট শিক্ষার্থীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি-বিধান অনুযায়ী কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাশাপাশি, হলে অবৈধভাবে অবস্থানকারীদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। নোটিশে বলা হয়েছে, হল প্রশাসনের অনুমতি ছাড়া বর্তমানে যারা হলের ভেতরে অবস্থান করছেন, তাদের আগামী তিন দিনের মধ্যে হল ত্যাগ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে হল না ছাড়লে কিংবা পরবর্তীতে অনুমতিবিহীন কেউ শনাক্ত হলে তার বিরুদ্ধেও বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

অপর এক নোটিশে আবাসিক শিক্ষার্থীদের দ্রুত পরিচয়পত্র (আইডি কার্ড) সংগ্রহের তাগিদ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের হল অফিস থেকে নির্ধারিত ফরম সংগ্রহ ও পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ জমা দিতে বলা হয়েছে। ফরম জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৩ সেপ্টেম্বর ২০২৬। নির্ধারিত সময়ের পর কোনো ফরম গ্রহণ করা হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

হলের শান্তিপূর্ণ পরিবেশ ও সুষ্ঠু ব্যবস্থাপনা বজায় রাখতে শিক্ষার্থীদের সতর্ক করে প্রশাসন জানিয়েছে, হলের সার্বিক শৃঙ্খলা বজায় রাখা সবার দায়িত্ব। প্রচলিত নিয়ম-কানুন অমান্য করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা, অন্য আবাসিক শিক্ষার্থীদের স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন ঘটানো কিংবা হল প্রশাসনের নির্দেশনা অমান্য করা কঠোরভাবে নিষিদ্ধ। এসব অভিযোগ প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেবে।

এ বিষয়ে হলের সকল আবাসিক শিক্ষার্থীকে নিয়ম-শৃঙ্খলা মেনে চলা এবং প্রশাসনকে সার্বিকভাবে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ১৮ আগস্ট ২০২৬ তারিখে ছাত্র হলের আসন বরাদ্দের বিষয়ে পৃথক নোটিশ দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার জারি করা নতুন এই নোটিশগুলোতে স্বাক্ষর করেছেন ছাত্র হলের প্রভোস্ট জি এম শাখাওয়াত হোসেন এবং সহকারী প্রভোস্ট মো. আব্দুল হালিম।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ