সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সারাদেশ

নড়াইলে অনলাইনে ইলিশ প্রতারণায় পুলিশের জালে ৫ জন

অনলাইন ডেস্ক ২৭ August ২০২৬ · Thursday · ০৮:১৫ অপরাহ্ণ
নড়াইলে অনলাইনে ইলিশ প্রতারণায় পুলিশের জালে ৫ জন

জেলা প্রতিনিধি, নড়াইল:

নড়াইলে অনলাইনে ইলিশ নিয়ে প্রতারণার অভিযোগে পাঁচজন আটক করেছে কালিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত বুধবার (২৬ আগস্ট) বিকেলে নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের ফুলদাহ গ্রামে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন-ফুলদাহ গ্রামের ফারুক শেখের ছেলে অনলাইন প্রতারণার হোতা ও ১১ মামলার আসামি আকিদুল শেখসহ একই গ্রামের ওলিয়ার শেখের ছেলে আসমাউল শেখ, কাকা মিয়া শেখের ছেলে ইমরান শেখ, মোহর মিনার ছেলে তৈয়বুর রহমান এবং তুহিন শেখের ছেলে নিরব শেখ।

তরতাজা ইলিশ বিক্রির নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ ‘ইলিশ বাড়ি’ অ্যাপসের মাধ্যমে অনলাইনে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল সংঘবদ্ধ চক্রটি। আটক ব্যক্তিদের কাছ থেকে ছয়টি স্মার্ট মোবাইল ফোন, তিনটি বাটন মোবাইল ফোন এবং বিপুল পরিমাণ ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়েছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, ‘ইলিশ বাড়ি’ অ্যাপসের মাধ্যমসহ ফেসবুকে প্রতারণা করে আটককৃত পাঁচ যুবক তরতাজা ইলিশ মাছ বিক্রির প্রলোভন দেখিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা হাতিয়ে নিত। কিন্তু, তাদের কাছে ইলিশ মাছ সরবরাহ করা হতো না। প্রতারণার মাধ্যমে ইলিশ বিক্রির টাকায় এলাকায় মাদক বেচাকেনা, মাদক সেবনসহ জুয়া খেলা ছাড়া বিভিন্ন ধরণের অপরাধমূলক কর্মকান্ড করছে চক্রটি। তাদের বিরুদ্ধে কালিয়া থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে। এছাড়া আকিদুল শেখের নামে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন অপরাধে ১১টি মামলা রয়েছে।

কালিয়া থানার ওসি ইদ্রিস আলী বলেন, অনলাইনে পণ্য কেনাবেচার ক্ষেত্রে সবসময় যাচাই-বাছাই করতে হবে। অগ্রিম টাকা দেওয়া থেকে বিরত থাকতে হবে। 

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ