উখিয়ার বীর মুক্তিযোদ্ধা সুনিল বড়ুয়া'র জীবনাবসান
উখিয়া প্রতিনিধি:
উখিয়া উপজেলার রত্নাপালংইউনিয়নের মধ্যমরত্না নিবাসী বীরমুক্তিযোদ্ধা সুনীল বড়ুয়া বার্ধক্য জনিত রোগে অসুস্থ হয়ে গতরাতে পরলোক গমন করেন।
(২৬ আগস্ট) বুধবার বেলা ১২ টায় উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সুনিল বড়ুয়া'র প্রয়ানে গার্ড অব অনার প্রদান করা হয়।আয়োজিত অনুষ্ঠানে এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, পান্না আক্তার গার্ড অব অনারে নেতৃত্ব দেন। জাতীর সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা জীবনাবসানে তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা কৃষি অফিসার, কামনাশিষ সরকার,প্রাণী সম্পদ অফিসার, ডাক্তার সৈয়দ হোসেন,একাডেমিক সুপার ভাইজার বদরুল আলম,পোস্টমাস্টার এস এম জসিম সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।এসময় পুলিশ প্রশাসনের সদস্যসহ বীর মুক্তিযুদ্ধা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।পরে ইউনও প্রয়াত বীর মুক্তিযোদ্ধার কফিনে জাতীয় পতাকা ও ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।