বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ছাত্রদল থেকে জাতীয় যুবশক্তির তাড়াইল উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল

অনলাইন ডেস্ক ২৬ August ২০২৬ · Wednesday · ০২:২৭ অপরাহ্ণ
ছাত্রদল থেকে জাতীয় যুবশক্তির তাড়াইল উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল

রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা জাতীয় যুবশক্তির নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান লিয়ন। 

জানা যায়, চলতি মাসের ২১ তারিখে তাড়াইল উপজেলা জাতীয় যুবশক্তির আহ্বায়ক কমিটি আগামী ছয় মাসের জন্য অনুমোদন দিয়েছেন জেলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ মাহফুজুর রহমান।

সংগঠনের কার্যক্রম গতিশীল ও তৃণমূলকে শক্তিশালী করতে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক তাড়াইল উপজেলা জাতীয় যুবশক্তির আহ্বায়ক কমিটিতে তাকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মাহমুদুল হাসান লিয়ন দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতির সাথে জড়িত। ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখেন। তিনি জাতীয় যুবশক্তির মাধ্যমে তাড়াইলের যুবসমাজকে সংগঠিত করার কাজ শুরু করেছেন।

মাহমুদুল হাসান লিয়ন বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও বাস্তবতা বিবেচনা করেই আমি ছাত্রদল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।

আমার মনে হয়েছে ছাত্রদলকে অনেক ক্ষেত্রেই তরুণদের রাজনৈতিকভাবে গড়ে তোলার জায়গা হিসেবে নয়, বরং শুধু আন্দোলন-সংগ্রামের সময় ব্যবহার করা হয়। আবার ক্ষমতা বা প্রভাবের সুযোগ এলে বিএনপির কিছু নেতা নতুন নতুন আত্মীয়-স্বজন ও ঘনিষ্ঠজনদের অনৈতিক সুবিধা দেওয়ার চেষ্টা করেন, যা দলের ভাবমূর্তি নষ্ট করে এবং দীর্ঘদিন মাঠে থাকা কর্মীদের বঞ্চিত করে।

আমি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করিনি এবং কোনো নেতার কাছে বা প্রশাসনের কাছে ব্যক্তিগত কিংবা অন্যায় কোনো সুবিধা নেওয়ার জন্য যাইনি। তাই নিজের বিবেক, নীতি ও আদর্শের সঙ্গে আপোষ করে কোনো প্ল্যাটফর্মে থাকার চেয়ে সরে আসাকেই সঠিক সিদ্ধান্ত মনে করেছি। তিনি বলেন, প্ল্যাটফর্ম পরিবর্তন হতে পারে কিন্তু অন্যায়ের বিরুদ্ধে লড়াই এবং মানুষের জন্য কাজ করার অঙ্গীকার সবসময় অটুট থাকবে।

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ