রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ঝিনাইদহে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

অনলাইন ডেস্ক ২৫ August ২০২৬ · Tuesday · ০৮:৫৯ অপরাহ্ণ
ঝিনাইদহে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

ইবি সংবাদদাতা:

ঝিনাইদহের শৈলকুপার ঐতিহ্যবাহী শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক নোমান হোসেন, ঝিনাইদহ পুলিশ সুপার মিয়া মোঃ অসিম বিন হাসান, উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওলিউর রহমান। এসময় শেখপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লেছপাতি খাতুনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

চলতি বছরের প্রতিষ্ঠানটির সাফল্য তুলে ধরে প্রধান শিক্ষক লেছপাতি খাতুন জানান, বিদ্যালয়টি থেকে এবার মোট ৭২ জন শিক্ষার্থীর মধ্যে ৪২ জন প্রাথমিক বৃত্তি পেয়েছে। এর মধ্যে ৩৬ জন ট্যালেন্টপুল এবং ৬ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে। শৈলকুপা উপজেলার মধ্যে বিদ্যালয়টি এ পর্যন্ত ৮ বার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি অর্জন করেছে। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও মেধার স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

সংবর্ধনা পেয়ে অনুভূতি প্রকাশ করে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী শামী ইসলাম বলে, আজকের এই স্বীকৃতি কেবল একটি পুরস্কার নয়, এটি আমাদের দীর্ঘদিনের পরিশ্রম, শিক্ষকদের দিকনির্দেশনা ও পরিবারের ভালোবাসার ফল। এটি আমাদের ভবিষ্যতে আরও বড় স্বপ্ন দেখার সাহস জোগাবে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নোমান হাসান বলেন, প্রাথমিক স্তরের এই সাফল্যকে ধারণ করে ভবিষ্যতে এসএসসি ও এইচএসসিতেও ভালো ফল করতে হবে এবং একই সঙ্গে শিক্ষার্থীদের দেশপ্রেমিক ও ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ