রবিবার, ০১ নভেম্বর ২০২৬
সারাদেশ

কুবি আইসিটি অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

অনলাইন ডেস্ক ২৩ August ২০২৬ · Sunday · ০৯:৫৯ অপরাহ্ণ
কুবি আইসিটি অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'আইসিটি অ্যাসোসিয়েশন'-এর ১৭ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে একই শিক্ষাবর্ষের মো: শফিউল আলম চৌধুরী।

রবিবার (২০ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

কমিটিতে আরো রয়েছেন সহ-সভাপতি হিসেবে মো: আসিফ, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ইকবাল হায়দার ইমন, কোষাধ্যক্ষ মো: রায়হান, সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক প্রমিত মজুমদার, সমাজকল্যাণ ও খাদ্য বিষয়ক সম্পাদক নাবিদুল হাসান নাবিল, ওয়েব ও প্রকাশনা সম্পাদক সুলতানা আক্তার, শিক্ষা ও গবেষণা সম্পাদক আব্দুল্লাহ, ছাত্রী বিষয়ক সম্পাদক সাউদা হক শৈলী।

এ ছাড়াও কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন—মাহাদী হাসান ফারদিন, শ্রাবণ পাল বিপ্র, মো: আকিব রাদওয়ান, রৌদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, মো: সালমান পাটোয়ারী আবির, এবং নুসরাত জাহান মিম।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মো: শফিউল আলম চোধুরী বলেন “আইসিটি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করায় সম্মানিত শিক্ষকবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। সভাপতি ও কমিটির সবাইকে নিয়ে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, টেকনিক্যাল স্কিল বৃদ্ধি এবং একটি সহযোগিতাপূর্ণ পরিবেশ তৈরিতে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। আমাদের লক্ষ্য হলো শিক্ষকদের সুপরামর্শ ও সবার সম্মিলিত অংশগ্রহণে অ্যাসোসিয়েশনকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া। অর্পিত দায়িত্বের সঠিক মর্যাদা রক্ষা ও শিক্ষার্থীদের প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছি।”

সভাপতি মো: মেহেদী হাসান বলেন “আইসিটি এসোসিয়েশন -এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পাওয়ার সুযোগ দেওয়ায় সম্মানিত শিক্ষকবৃন্দ ও সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এই পদের মূল লক্ষ্য হবে শিক্ষক-শিক্ষার্থীদের সহযোগিতায় একাডেমিক, প্রযুক্তিগত ও সহশিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে একটি সুন্দর ও সক্রিয় পরিবেশ তৈরি করা। সম্মিলিত প্রচেষ্টা এবং সবার দিকনির্দেশনা ও অংশগ্রহণে আমরা ডিপার্টমেন্টের কল্যাণে একসাথে কাজ করে যেতে চাই। অর্পিত দায়িত্বের সঠিক মর্যাদা রক্ষায় আমাদের প্রচেষ্টা অবিরত থাকবে।”

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ