গাজীপুরে সাবেক বিয়াইনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিয়াইন
অজয় সরকার ঝুটন,গাজীপুর:
পারিবারিক বিরোধের জেরে সাবেক পুত্র বধূর পরিবারের লোকজন ছেলের হাত ভেঙ্গে দেওয়া ও তার পরিবারের সদস্যদের ওপর দফায় দফায় সন্ত্রাসী হামলার অভিযোগ তুলে সাবেক বিয়াইনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভোক্তভোগী ইয়াসমিন বেগম ও তার পরিবার ।
শনিবার রাতে কালিয়াকৈর থানাধীন আয়াস মার্কেট এলাকায় নিজ বাড়ীতে সংবাদ সম্মেলন করেন ভোক্তভোগী পরিবার।
ভোক্তভোগী পরিবার সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, প্রায় দুই বছর পূর্বে ইয়াসিন আরাফাত ইমন পারিবারিক অমতে সোনিয়া নামের এক নারীকে বিয়ে করেন। ইমনের আগের স্ত্রী ও সংসারের কথা জানা থাকা সত্ত্বেও সোনিয়া তাকে বিয়ে করেছিলেন। তবে পারিবারিক কলহের জেরে,গত ছয় মাস আগে সোনিয়া নিজেই ইমনকে ডিভোর্স দেন। ডিভোর্সের পর থেকেই সোনিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমনের বর্তমান স্ত্রীর আইডিতে অনুপ্রবেশ করে কুরুচিপূর্ণ মন্তব্য করেন।
ভোক্তভোগী পরিবারের পক্ষে ইয়াসমিন বেগম আরো বলেন, গত বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০টায় আইস মার্কেট এলাকায় গাড়ি পার্কিং করার সময় ইমন মুঠো ফোনে তার বর্তমান স্ত্রীর সাথে কথা বলছিলেন। এ সময় ঐ রাস্তা দিয়ে আমার সাবেক বিয়াইন যাওয়ার সময় ভুল বুঝে মনে করেন,তাকে উদ্দেশ্য করে বকাবাজি করা হচ্ছে। তাৎক্ষণিক ভাবে তিনি তার ছেলে ফিরোজকে ডেকে আনেন। কোনো কথা না শুনেই ফিরোজ ও তার মা অতর্কিত ভাবে আমার ছেলে ইমনের ওপর হামলা চালিয়ে বেধড়ক মারধর করে তার এক হাত ভেঙে দেয়। এ সময় তাকে বাঁচাতে গিয়ে সৌরভ নামের আরেক যুবক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সফিপুরের তানহা হাসপাতালে ভর্তি করেন।
ভুক্তভোগী ইয়াসমিন বেগম আরো জানান, এই ঘটনার পর থেকেই বহিরাগতদের নিয়ে দফায় দফায় বাড়ী এসে হামলা ও প্রাণনাশের হুমকি দিচ্ছে সাবেক বিয়াইন এর পরিবারের লোকজন ।ভয়ে আমাদের পরিবারের পুরুষ সদস্যরা বাড়িতে ফিরতে পারছে না। আমরা পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ বিষয়ে ইয়াসমিন বেগমের স্বামী আমির হোসেন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।