রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ফখরুল ইসলাম রাষ্ট্রপতি, রিজভী মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক ২৩ August ২০২৬ · Sunday · ১০:৩৮ পূর্বাহ্ণ
ফখরুল ইসলাম রাষ্ট্রপতি, রিজভী মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল অনুষ্ঠিত

মোঃ সাইফুর রহমান কুড়িগ্রাম প্রতিনিধি: 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি এবং অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ার খবরে কুড়িগ্রামে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন দলটির নেতাকর্মী ও সমর্থকরা।

শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা ৭টার সময় কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের মধ্য কুমরপুর বাজারের চেয়ারম্যান মার্কেট থেকে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজার মসজিদের কাছে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান, ৩ নং ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান।

আরও উপস্থিত ছিলেন ৩ নং ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ফজলুল হক, যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম নয়ন, বুলবুল আহমেদ, কাইয়ুম আলী প্রমুখ।

এ সময় ভোগডাঙ্গা ইউনিয়ন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আমরা আনন্দিত।

ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান বলেন, কুড়িগ্রামের সন্তান অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় কুড়িগ্রামের মানুষ আজ গর্বিত।

তিনি আরও বলেন, রিজভী ভাইয়ের নেতৃত্বে বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ