বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সারাদেশ

লবণচরার জোড়া খুন: শীর্ষ সন্ত্রাসী সাইফিসহ ৩ জন গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

অনলাইন ডেস্ক ২২ August ২০২৬ · Saturday · ০৯:০১ অপরাহ্ণ
লবণচরার জোড়া খুন: শীর্ষ সন্ত্রাসী সাইফিসহ ৩ জন গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনার লবণচরায় চাঞ্চল্যকর জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় অন্যতম প্রধান আসামি ও কথিত শীর্ষ সন্ত্রাসী আলামিন হাসান ওরফে সাইফি এবং তার দুই সহযোগী রাকিব ও সাগর আহম্মেদকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬, স্পেশাল কোম্পানি। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান, একটি রিভলবার, এক রাউন্ড সীসা গুলি, দুটি চাপাতি ও একটি কুড়াল উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-৬ সূত্রে জানা গেছে, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের আইনের আওতায় আনা এবং চাঞ্চল্যকর হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে র‍্যাব।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (২১ আগস্ট) র‍্যাব-৬, স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপালগঞ্জ সদর থানার মাঝিগাতী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে খুলনার লবণচরা থানার চাঞ্চল্যকর ডাবল মার্ডার মামলার অন্যতম আসামি লবণচরার কথিত শীর্ষ সন্ত্রাসী আলামিন হাসান ওরফে সাইফি এবং তার সহযোগী আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু রাকিবুল ইসলাম রাকিবকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে গ্রেপ্তার সাইফি ও রাকিবকে সঙ্গে নিয়ে খুলনা মহানগরীর লবণচরা থানাধীন মোল্লাপাড়া বড়খালপাড় এলাকায় ফলোআপ অভিযান পরিচালনা করে র‍্যাব। এ সময় মামলার অপর আসামি সাগর আহম্মেদকেও গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তার সাগর আহম্মেদের দেওয়া তথ্য ও তার নিজ হাতে দেখিয়ে দেওয়ার ভিত্তিতে তার খালু জাহিদুল ইসলামের হাঁস-মুরগির টিনের খোপের কার্নিশ থেকে অস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে—একটি ওয়ান শুটার গান, একটি রিভলবার, এক রাউন্ড সীসা গুলি, দুটি চাপাতি এবং একটি কুড়াল। উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক এসব আলামত জব্দ করা হয়েছে।

তিন ঘণ্টার ব্যবধানে দুই যুবক খুন

উল্লেখ্য, গত ১৯ আগস্ট বুধবার খুলনা নগরীর লবণচরা এলাকায় মাত্র তিন ঘণ্টার ব্যবধানে দুই যুবককে গুলি ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। ওইদিন সন্ধ্যায় একই এলাকার আশি বিঘা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মঞ্জুরুল ইসলাম (২২) নামে এক যুবক নিহত হন।

এর কয়েক ঘণ্টা পর রাত পৌনে ১০টার দিকে শিশুবাগান আশি বিঘা এলাকায় নাজমুল (১৯) নামে আরেক যুবককে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। পরপর দুটি হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দেয়।

এ ঘটনায় লবণচরা থানায় হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় গ্রেপ্তার সাইফিসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

র‍্যাব-৬ জানিয়েছে, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লবণচরা থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত অন্য আসামিদেরও আইনের আওতায় আনতে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ