শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

চাঁদাবাজি, সন্ত্রাস, মাদকসহ বন্ধে হটলাইন চালু করার ঘোষণা দিলেন এমপি রুবেল

Admin ১০ April ২০২৬ · Friday · ০৩:০৯ অপরাহ্ণ
চাঁদাবাজি, সন্ত্রাস, মাদকসহ বন্ধে হটলাইন চালু করার ঘোষণা দিলেন এমপি রুবেল
চাঁদাবাজি, সন্ত্রাস, মাদকসহ বন্ধে হটলাইন চালু করার ঘোষণা দিলেন এমপি রুবেল

জাহিদুল হক মনির,ঝিনাইগাতী প্রতিনিধি

নিজ নির্বাচনী এলাকা শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনকে চাঁদাবাজি, সন্ত্রাস, মাদকসহ সব ধরনের অনিয়মমুক্ত রাখার ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। শুক্রবার (১০ এপ্রিল)  বিকেল সাড়ে পাঁচটায় ঝিনাইগাতী ধানহাঠিতে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত নির্বাচন পরবর্তী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এমন ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, আমি একটি মোবাইল নম্বর (হটলাইন) দিবো, এ নম্বরে চাঁদাবাজ, সন্ত্রাস, মাদকসহ যে কোন অনিয়মের তথ্য দিয়ে ম্যাসেজ করবেন; প্রয়োজনে ফোনে কল দিবেন।  এলাকাকে চাঁদাবাজি, সন্ত্রাস ও যেকোনো ধরনের অনিয়মমুক্ত রাখতে আমরা বদ্ধপরিকর। একটি নিরাপদ ও সুন্দর সমাজ গড়তে আপনাদের সহযোগিতা প্রয়োজন। সবাইকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে নির্ভয়ে তথ্য দেওয়ার আহ্বান জানান । আপনাদের দেওয়া তথ্য গোপন রাখা হবে।

তিনি আরও বলেন, নির্বাচনে দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য তালিকা করে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত শুরু করা হবে বলেও জানান।

আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি'র আহ্বায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দ। এতে উপজেলা বিএনপি'র সদস্য সচিব মো. লুৎফর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন ঝিনাইগাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি'র বর্ষিয়ান নেতা মো. আমিনুল ইসলাম বাদশা।

এর আগে উপজেলা বিএনপি ও  অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে এবং বিভিন্ন স্তরের জনগণ ফুল দিয়ে শুভেচ্ছা জানান নবনির্বাচিত এ সংসদ সদস্যকে।

অনুষ্ঠানে বিএনপি ও  অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নাগরিকগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ