শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুইজন আটক

অনলাইন ডেস্ক ২২ August ২০২৬ · Saturday · ০১:৪০ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুইজন আটক

বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বালিয়াডাঙ্গী থানার পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল ও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ১২টা সময় বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ বুলবুল আহমেদ এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৮ নং বড়বাড়ী ইউনিয়নের বালিয়াডাঙ্গী চৌরাস্তা থেকে রাণীশংকৈলগামী পাকা রাস্তার পাশে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩/১১ কেভি, ২০ এমভিএ বৈদ্যুতিক উপকেন্দ্রের সামনে এ অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন— মোঃ বুলবুল আহমেদ (৩২), পিতা মোঃ আবুল হোসেন, মাতা মোছা. মনোয়ারা বেগম, সাং-বেহারী (কাঠালিয়াপাড়া), এবং অপর আর একজন হলো মোঃ মামুন মিয়া (২৯), পিতা মৃত সবুর আলী, মাতা মোছা. মরজিন খাতুন, সাং-লোহাগাড়া। তাদের উভয়ের থানা দেবীগঞ্জ, জেলা পঞ্চগড়।

পরে আটক ব্যক্তিদের দেহ তল্লাশি চালিয়ে  ৩০০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত সুজুকি জিক্সার মোটরসাইকেলটি জব্দ করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে  আটককৃত মাদক ব্যবসায়ীরা বলে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ইয়াবা সংগ্রহ করে বালিয়াডাঙ্গী থানাসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসার কথা স্বীকার করেছে। পলাতক অপর আসামিকে শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মোঃ বুলবুল আহমেদ বলেন মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ