বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সারাদেশ

করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন

অনলাইন ডেস্ক ১৮ August ২০২৬ · Tuesday · ১০:৪৫ অপরাহ্ণ
করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন

করিমগঞ্জ প্রতিনিধি :

 কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সাইদুর রহমান খোকনকে সভাপতি ও জাহাঙ্গীর কবিরকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ২টায় করিমগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক জরুরি সভায় শারীরিক শিক্ষার শিক্ষকদের সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সভা ডাকেন  সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) আনোয়ার সাদাত বিদ্যুৎ।

সভায় সাইদুর রহমান খোকনকে সভাপতি এবং জাহাঙ্গীর কবিরকে সাধারণ সম্পাদক করার প্রস্তাব উত্থাপন করা হলে উপস্থিত শিক্ষকরা সর্বসম্মতিক্রমে তা অনুমোদন করেন।

কমিটির অন্যান্য পদে সহ সভাপতি ওমর ফারুক,সহ সভাপতি আব্দুল আউয়াল, সহসাধারণ সম্পাদক আব্দুল আলী, সাংগঠনিক সম্পাদক আজিম উদ্দিন আলো, কোষাধ্যক্ষ আবুল কালাম, তথ্য ও গবেষণা সম্পাদক দিলোয়ার হোসাইন ভূঁইয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক, প্রচার সম্পাদক আফজাল হোসেন, দপ্তর সম্পাদক মো. মহসিন এবং মহিলা বিষয়ক সম্পাদক মাকসুদা বেগম নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন আনোয়ার সাদাত, নূরজ্জামান, হুমায়ুন, ফরহাদ উদ্দিন ভূঁইয়া, হাবিবুর রহমান ও আনসার আহমেদ।

সভায় শিক্ষকরা শারীরিক শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করা, শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করা এবং শিক্ষকদের পারস্পরিক সহযোগিতা ও পেশাগত উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ