শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কুবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি প্রসেনজিত, সম্পাদক হিমু

অনলাইন ডেস্ক ১৮ August ২০২৬ · Tuesday · ১০:৩৭ অপরাহ্ণ
কুবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি প্রসেনজিত, সম্পাদক হিমু

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি'র ৯ সদস্যবিশিষ্ট প্রথম পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি প্রসেনজিত দাস এবং সাধারণ সম্পাদক হিসেবে আছেন এনটিভির প্রতিনিধি ফরহাদ হোসাইন হিমু। 

মঙ্গলবার (১৮ আগস্ট) আহ্বায়ক প্রসেনজিত দাস ও সদস্য সচিব ফরহাদ হোসাইন হিমু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির ঘোষণা করা হয়। 

দায়িত্বপ্রাপ্ত সভাপতি প্রসেনজিত দাস এবং সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইন হিমু দু'জনই বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

এছাড়া কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন প্রতিদিনের সংবাদের প্রতিনিধি রকি উল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দেশকাল নিউজের ওবায়দুল্লাহ, অর্থ সম্পাদক হিসেবে এডুকেশন টাইমসের প্রতিনিধি মনিরা আক্তার শিলা, দপ্তর সম্পাদক হিসেবে ঢাকা প্রকাশের প্রতিনিধি আল শাহরিয়ার অন্তু, তথ্য ও পাঠাগার সম্পাদক হিসেবে আছেন চিটাগং ট্রিবিউনের প্রতিনিধি প্রীতম কান্তি গোপ। 

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন বার্তা ২৪ এর প্রতিনিধি সানজানা তালুকদার ও প্রতিদিনের বাংলা'র প্রতিনিধি বাবলু দেব। 

এর আগে ২০২৬ সালের ২০ মে প্রসেনজিত দাসকে আহ্বায়ক এবং ফরহাদ হোসাইন হিমুকে সদস্য সচিব করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি'র (কুবিরিইউ) যাত্রা শুরু হয়। 

দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইন হিমু বলেন, ‘সাংবাদিক সংগঠন হিসেবে কুমিল্লা রিপোর্টার্স ইউনিটি তিনমাস আগে যাত্রা শুরু করে। এই তিনমাসে আমাদের সংগঠনের সদস্যরা অনেক ভালো ডেডিকেশন দেখিয়েছেন। আমরা মানসম্মত কাজ করার চেষ্টা করেছি, রিপোর্টার্স ইউনিটি ইতোমধ্যে সবার সুনজর কাঁড়তে সক্ষম হয়েছে। আমাদের কার্যক্রমকে আরও বেশি গতিশীল করতে প্রথম কার্যনির্বাহী কমিটি গঠিত হলো। রিপোর্টার্স ইউনিটির সাফল্যযাত্রাকে এগিয়ে নিতে আরও ভালো কাজ করতে হবে।’

সভাপতি প্রসেনজিত দাস বলেন, 'অনেক স্বপ্ন, উচ্চাকাঙ্ক্ষা নিয়ে সংগঠনটির যাত্রা শুরু করেছিলাম। আহ্বায়ক কমিটি থেকে এবার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সাংবাদিকতার নতুন ধারায় প্রবেশ করার লক্ষ্যে সংগঠনটি ধীরে ধীরে বিকশিত হচ্ছে। সভাপতি হিসেবে সংগঠন এবং সংগঠনের কার্যক্রমকে আরো বেশি নিরপেক্ষ, শিক্ষার্থীবান্ধব, এবং উন্নয়নমূলক সাংবাদিকতার চর্চাকে অব্যাহত রাখার সর্বাত্মক চেষ্টা থাকবে।' 

উল্লেখ্য, এই পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি আহ্বায়ক কমিটি ঘোষণার দিন থেকে অর্থাৎ চলতি বছরের ২০ মে থেকে পরবর্তী এক বছর দায়িত্ব পালন করবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ