শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

জয়পুরহাটে মৎস্যপক্ষ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক ১৭ August ২০২৬ · Monday · ০৫:২৪ অপরাহ্ণ
জয়পুরহাটে মৎস্যপক্ষ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জয়পুরহাট জেলা সংবাদদাতা ঃ

জয়পুরহাটে মৎস্যপক্ষ উদযাপন উপলক্ষে মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ সকালে জয়পুরহাট জেলা মৎস্য অফিসে জেলা প্রশাসন ও জেলা  মৎস্য দপ্তরের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাসুদ রানা।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক তারাপ্রদ চৌহান।

আরো বক্তব্য দেন, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা 

আবু সাদাত শাহরিয়ার,  জয়পুরহাট চেম্বার অব কমার্সের পরিচালক আব্দুল আলীম প্রমুখ। 

মতবিনিময় সভায় মৎস্য চাষী, মৎস্য খাদ্য ও একুয়া মেডিসিন বিক্রেতা, মৎস্য হ্যাচারী মালিক, মৎস্য খাদ্য উপকরণ আমদানী কারক, মৎস্যখাদ্য উৎপাদনকারী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

সভায় উৎপাদিত মৎস্য সঠিক উপায়ে সংরক্ষণ এবং উৎপাদন বৃদ্ধির বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতি ও কলাকৌশল বিষয়ে পরামর্শ দেয়া হয়।

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ