রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

সুজানগরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

অনলাইন ডেস্ক ১৭ August ২০২৬ · Monday · ০৪:৫২ অপরাহ্ণ
সুজানগরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

পাবনা জেলা প্রতিনিধি:    

সারা দেশের ন্যায় পাবনা জেলার সুজানগরেও গতকাল রোববার বিকালে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬’র উদ্বোধন করা হয়েছে। 

এ উপলক্ষে সুজানগর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পোনা মাছ অবমুক্ত করা হয়। বিকাল ৩টায় স্থানীয় মৎস্যজীবী এবং মৎস্যচাষীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশ গ্রহণে উপজেলা চত্বর থেকে বের হওয়া ওই র‌্যালিটি সুজানগর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। 

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ সভাপতিত্ব করার পাশাপাশি জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃদাঃ) মোঃ সাইফুল ইসলাম। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফফর হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আলমগীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আসাদুজ্জামান, অধ্যক্ষ (অবঃ) মোঃ নাদের হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ সিদ্দিকুর রহমান পিন্টু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ জাকির আহমেদ, উপজেলা যুবদলের সদস্য সচিব রিয়াজ উদ্দিন মন্ডল, মৎস্য চাষী হাবিবর রহমান মাস্টার ও শেখ রহমত আলী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ফিল্ড এ্যাসিস্ট্যান্ট মোঃ নূরে আলম কাদেরী। পরে অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে সফল ৩জন মৎস্য চাষীকে পুরস্কৃত করা হয়। শেষে অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ