বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

জুতার র‍্যাকে মিলল ১৬ লাখ, বিপুল টাকাসহ ঝিকরগাছায় মাদক কারবারি গ্রেপ্তার।

Admin ১০ April ২০২৬ · Friday · ১০:৪০ পূর্বাহ্ণ
জুতার র‍্যাকে মিলল ১৬ লাখ, বিপুল টাকাসহ ঝিকরগাছায় মাদক কারবারি গ্রেপ্তার।
জুতার র‍্যাকে মিলল ১৬ লাখ, বিপুল টাকাসহ ঝিকরগাছায় মাদক কারবারি গ্রেপ্তার

মেহদী হাসান রিপন,স্টাফ রিপোর্টার :
যশোরের ঝিকরগাছায় জেলা ডিবি পুলিশের এক ঝটিকা অভিযানে ১৯ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা ও ৩০০ পিস ইয়াবাসহ জিয়াউর রহমান নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার নাভারণ ও কুন্দিপুর এলাকায় এই অভিযান চালানো হয়।আটক জিয়াউর রহমান বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের মৃত আদম আলীর ছেলে। তিনি ঝিকরগাছার কুন্দিপুরে ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি যশোরের এসআই সালাউদ্দিন খানের নেতৃত্বাধীন একটি দল সকালে নাভারণ পুরাতন বাজার এলাকায় অবস্থান নেয়। সকাল পৌনে ১০টার দিকে কুন্দিপুর রেলক্রসিং এলাকায় পালানোর সময় জিয়াউর রহমানকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরবর্তীতে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী কুন্দিপুরের বাসায় অভিযান চালায় পুলিশ। সেখানে শয়নকক্ষের সানসেটের ওপর থেকে আরও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তল্লাশির একপর্যায়ে ঘরের জুতার র‍্যাকের ভেতর থেকে ১৬ লাখ টাকা এবং ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ৩ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়।শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, জব্দকৃত প্রায় ২০ লাখ টাকা মাদক বিক্রির বলে আসামি স্বীকার করেছেন। জিয়াউরের বিরুদ্ধে আগেও একাধিক মাদক মামলা রয়েছে। এই ঘটনায় ঝিকরগাছা থানায় নতুন করে একটি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্য...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৭ অপরাহ্ণ