রবিবার, ০১ নভেম্বর ২০২৬
সারাদেশ

জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ সেপ্টেম্বর

অনলাইন ডেস্ক ১৫ August ২০২৬ · Saturday · ০৭:৩০ অপরাহ্ণ
জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ সেপ্টেম্বর

জয়পুরহাট প্রতিনিধিঃ 

জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনের তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ সেপ্টেম্বর (২০২৬) শনিবার ২১টি পদে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

তফসিল প্রকাশ ও পরিচালনা পরিষদ সংক্রান্ত নথির তথ্য অনুযায়ী, নির্বাচন পরিচালনার জন্য গঠিত নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন মটর শ্রমিক ইউনিয়নের রাজশাহী ও রংপুর বিভাগীয় আঞ্চলিক কমিটির আহ্বায়ক এবং বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল।

তফসিল ঘোষণা করেন জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব।

এসময় জয়পুরহাট জেলা কৃষকদলের সদস্য সচিব কাজী মোঃ মনজুরে মওলা পলাশ, জয়পুরহাট জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আনিছুর রহমান লিটন, জয়পুরহাট জেলা শ্রমিকদলের সভাপতি  বাবুল করিম ও সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সামসুজ্জামান শামসু, বগুরা জেলা মোটর শ্রমিক ইউনিয়ন প্রচার সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন পিন্টু, বগুড়া জেলা মোটর মোটর শ্রমিক ইউনিয়ন সড়ক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া উপস্থিত ছিলেন । 

তফসিল ঘোষণার পর থেকে মোটর শ্রমিকদের মাঝে বইছে নির্বাচনী আমেজ। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ