শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

জয়পুরহাট সরকারি কলেজে ফুটবল খেলা কে কেন্দ্র করে অধ্যক্ষের কক্ষ ভাঙ/চুর

অনলাইন ডেস্ক ১৫ August ২০২৬ · Saturday · ০৭:২৮ অপরাহ্ণ
জয়পুরহাট সরকারি কলেজে ফুটবল খেলা কে কেন্দ্র করে অধ্যক্ষের কক্ষ ভাঙ/চুর

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাট সরকারি কলেজে ফুটবল খেলা কে কেন্দ্র করে অধ্যক্ষের কক্ষ ভাঙচুরের অভিযোগে উঠেছে কলেজ ছাত্রদল শাখার নেতাকর্মীদের বিরুদ্ধে। সরে জমিনে জানা গেছে শনিবার জয়পুরহাট সরকারি কলেজ মাঠে জুলাই-আগস্ট স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ব্যবস্থাপনা বিভাগ বনাম রসায়ন বিভাগের মধ্যে খেলা চলার সময় কলেজ শাখা ছাত্রদলের কিছু নেতা কলেজের অধ্যক্ষ এ এস এম শফিকুল ইসলামের সাথে দেখা করতে যায়। এ সময় এক ছাত্র হাতে ঝাড়ু নিয়ে অধ্যক্ষের কক্ষে প্রবেশ করলে উপস্থিত শিক্ষকরা তাতে বাধা দেন এ সময় শিক্ষকদের সাথে ছাত্রদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কলেজের শিক্ষকরা ছাত্রদেরকে শাসন করতে চাইলে ছাত্ররা অধ্যক্ষের রুমে ভাঙচুর শুরু করে। তারা অধ্যক্ষের রুমের দেয়ালের গ্লাস ভাঙচুর করে। এসময় তারা বাহিরে ছাত্রলীগের গুন্ডারা হুশিয়ার সাবধান, ফ্যাসিবাদের দোসরদের ঠাই নাই বলে স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করে। গন্ডগোল মাঠে ছড়িয়ে পড়লে খেলা কিছুক্ষণ বন্ধ রাখা হয়। এ সময় খেলার মাঠে থাকা চেয়ার ও ভাঙচুর করা হয় বলে জানা গেছে। এ বিষয়ে কলেজ ছাত্রদল শাখার সভাপতি আরেফিন ও সম্পাদক হাবিব সাংবাদিকদের বলেন ছাত্রলীগ গুপ্ত শিবির ও ফ্যাসবাদী কিছু শিক্ষক তাদের উপর হামলা চালিয়েছে। তারা অবিলম্বে তাদেরকে কলেজ থেকে অপসারণ করার দাবি জানান। 

হামলাও ভাঙচুরের বিষয়ে জয়পুরহাট সরকারি কলেজের অধ্যক্ষ এ এস এম শফিকুল ইসলাম জানান, দুপুরে কলেজের মাঠে খেলা চলাকালীন সময় ছাত্রদলের কিছু সদস্য তার সাথে দেখা করতে আসেন এ সময় তাদের হাতে ঝাড়ু দেখে শিক্ষকরা বাধা দিতে গেলে শিক্ষকদের সাথে ছাত্রদের গন্ডগোল বাঁধে। ভাঙচুরের বিষয়ে তিনি বলেন, গন্ডগোলের সময় কিছু ছাত্র এই ভাংচুর চালায় তবে কারা ভাঙচুর করেছে এ বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলেননি। ঘটনার পর জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান ও জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করে অধ্যক্ষের সাথে কথা বলেন। বর্তমানে কলেজের পরিস্থিতি শান্ত রয়েছে এবং এ বিষয়ে থানায় কোন অভিযোগ হয়নি বলে জানিয়েছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী।

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ