বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কালাইয়ে শিক্ষার্থীদের নিয়ে মাদকের বিরুদ্ধে শপথ নিলেন প্রশাসন

Admin ১০ April ২০২৬ · Friday · ১০:৩০ পূর্বাহ্ণ
কালাইয়ে শিক্ষার্থীদের নিয়ে মাদকের বিরুদ্ধে শপথ নিলেন প্রশাসন
কালাইয়ে শিক্ষার্থীদের নিয়ে মাদকের বিরুদ্ধে শপথ নিলেন প্রশাসন

মোঃ মোকাররম হোসাইন,কালাই(জয়পুরহাট)প্রতিনিধি:
জয়পুরহাটের কালাইয়ে স্কুল-কলেজ-মাদ্রাসার প্রধানগণ, শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সাথে নিয়ে মাদকে না বলে শপথ নিলেন প্রশাসন। মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও গতিশীল করার লক্ষ্যে আজ শুক্রবার (১০ এপ্রিল) সকালে কালাই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া। এ আরও সময় অন্যন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মিনা মাহমুদা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগের অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন। উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার প্রধানগণ, ঈমামগণ, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী-পেশার জনসাধারণ।    

মাদকের বিরুদ্ধে শপথ নেওয়া অনুষ্ঠানে আলোচকরা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে সম্মিলিতভাবে অংশগ্রহণ করতে হবে। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান এবং জনসচেতনতার গুরুত্ব তুলে ধরেন। স্থানীয়ভাবে সচেতনতা বৃদ্ধি, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে সম্পৃক্ত করে মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তাঁরা। মাদক শুধু ব্যক্তির জীবন নয়, সমাজ ও পরিবারকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই সবাইকে একসাথে মাদকের বিরুদ্ধে কঠর প্রতিরোধ গড়ে তুলতে আহবান জানান বক্তারা।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্য...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৭ অপরাহ্ণ