শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

হ্যান্ডস ফর হিউম্যানিটির কার্যনির্বাহী কমিটি গঠন

অনলাইন ডেস্ক ১৫ August ২০২৬ · Saturday · ০৭:২১ অপরাহ্ণ
হ্যান্ডস ফর হিউম্যানিটির কার্যনির্বাহী কমিটি গঠন

ইবি প্রতিনিধি:

মানবিক ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে হ্যান্ডস ফর হিউম্যানিটি,  ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ - এর ৪৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট ২০২৬) সংগঠনের উপদেষ্টা প্রফেসর ড. মো. কামরুল হাসান ও প্রফেসর ড. রফিকুল ইসলাম-এর স্বাক্ষরে নবগঠিত কমিটির অনুমোদন দেওয়া হয়। এর আগে সংগঠনটি আহ্বায়ক কমিটির মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে আসছিল। নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে সংগঠনটির সাংগঠনিক কার্যক্রমে পূর্ণাঙ্গ কাঠামো প্রতিষ্ঠিত হলো।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মো. আমির ফয়সাল, সাধারণ সম্পাদক হিসেবে রায়হান কবির, সাংগঠনিক সম্পাদক হিসেবে আরাফাত, দপ্তর সম্পাদক হিসেবে রোকনুজ্জামান হুমায়দী এবং কোষাধ্যক্ষ হিসেবে জাহিদ হাসান দায়িত্ব পেয়েছেন। এছাড়া বিভিন্ন পদে আরও সদস্যদের নিয়ে মোট ৪৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটির বিষয়ে সংগঠনের  সাধারণ সম্পাদক  মো. রায়হান কবির  বলেন, “হ্যান্ডস ফর হিউম্যানিটি প্রতিষ্ঠার মূল লক্ষ্য হলো মানুষের কল্যাণে কাজ করা এবং যেকোনো মানবিক সংকটে মানুষের পাশে দাঁড়ানো। নতুন কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও পরিকল্পিত ও কার্যকরভাবে পরিচালিত হবে। আমরা সকলের সহযোগিতা নিয়ে মানবিকতার এই পথচলাকে আরও এগিয়ে নিতে চাই।”

সংগঠনের সংশ্লিষ্টরা আশা করছেন, নবগঠিত কার্যনির্বাহী কমিটির নেতৃত্বে মানবিক সহায়তা, সামাজিক সচেতনতা ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে পরিচালিত হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ